খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

দৌলতপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বয় সভা অনুষ্ঠিত

মোঃ আঃ কুদ্দুস, মনোহরদী
প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১১:১০ অপরাহ্ণ
দৌলতপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বয় সভা অনুষ্ঠিত

মনোহরদীর দৌলতপুরে মাদক, ইভটিজিং ও অনলাইন গেম্বলিং প্রতিরোধে মতবিনিময় সভা

বুধবার (১১মার্চ ২০২৬) বিকাল ৩ টায় নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নে মাদক, ইভটিজিং ও অনলাইন গেম্বলিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সমাজে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং অপরাধমুক্ত পরিবেশ গড়ে তুলতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, মাদক, ইভটিজিং ও অনলাইন গেম্বলিং সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং তরুণ প্রজন্মকে বিপথে পরিচালিত করছে। এসব অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, আইন সবার জন্য সমান এবং অপরাধী যেই হোক না কেন তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হলে সবাইকে সচেতন হতে হবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
ওসি শাহিনুল ইসলাম বিশেষ করে যুব সমাজের উদ্দেশ্যে বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাই তাদের মাদক, জুয়া ও সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে এবং একটি সুন্দর ও আদর্শ সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি অভিভাবকদের প্রতিও আহ্বান জানিয়ে বলেন, সন্তানদের প্রতি আরও সচেতন হতে হবে এবং তাদের চলাফেরা ও কর্মকাণ্ডের প্রতি নজর রাখতে হবে, যাতে তারা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে।

তিনি আরও জানান, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে হলে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত বক্তারা সমাজ থেকে মাদক, ইভটিজিং ও অনলাইন গেম্বলিং নির্মূলে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে উপস্থিত সবাই মাদক ও অন্যান্য অপরাধ দমনে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন এবং একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।