খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বিএনপি থেকে সংরক্ষিত নারী এমপি মনোনীত হলেন নিশিতা

মোঃ আঃ কুদ্দুস, মনোহরদী 
প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ণ
বিএনপি থেকে সংরক্ষিত নারী এমপি মনোনীত হলেন নিশিতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সেলিনা সুলতানা নিশিতা। সোমবার (২০ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় নরসিংদী – গাজীপুর আসনের সংরক্ষিত নারী আসনে তার নাম ঘোষণা করা হয়। সেলিনা সুলতানা নিশিতা নরসিংদীর মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামের আলী নেওয়াজ এর মেয়ে।

ছাত্ররাজনীতির অঙ্গনে সাহসিকতা ও ত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে পরিচিত সেলিনা সুলতানা নিশীতা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সাবেক তিনবারের সভাপতি এবং ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকসহ গুরুত্বপুর্ণ দ্বায়িত্ব পালন করেন তিনি। রাজপথের আন্দোলনে সক্রিয় থাকার কারণে তাকে একাধিকবার গ্রেফতার, কারাবরণ ও রিমান্ডের মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। নির্যাতন, হামলা ও মামলার পরও তিনি দলের আদর্শ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অবিচল থেকেছেন।

স্বৈরাচারবিরোধী আন্দোলনের উত্তাল সময় থেকে শুরু করে দেশের বিভিন্ন রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সেলিনা সুলতানা নিশীতার সক্রিয় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এই সংরক্ষিত নারী আসনের জন্য তার নাম ঘোষণা করেছে। সোমবার (২০ এপ্রিল) এক প্রেস কনফারেন্সে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।