খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কমেছে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৮:২০ অপরাহ্ণ
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কমেছে

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে সোমবার মোট ৪০টি জাহাজ চলাচল করেছে। সামুদ্রিক গোয়েন্দা প্রতিষ্ঠান কেপলার–এর সর্বশেষ তথ্য বলছে, ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় এই সংখ্যা এখনো উল্লেখযোগ্যভাবে কম।

কেপলারের তথ্য অনুযায়ী, সোমবার প্রণালি অতিক্রম করা ৪০টি জাহাজের মধ্যে ১৬টি ইরানের নিয়ন্ত্রিত নৌপথ ব্যবহার করেছে। এছাড়া ১২টি জাহাজের গতিপথ স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি। এগুলো হয় তাদের ট্র্যাকিং সিগন্যাল (এআইএস) বন্ধ রেখেছিল, অথবা এমন রুট ব্যবহার করেছে, যা নিশ্চিতভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

গত ফেব্রুয়ারির শেষ দিকে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর আগে প্রতিদিন গড়ে শতাধিক জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করত।বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) বড় একটি অংশ পরিবহন করা হয়। ফলে এই নৌপথে জাহাজ চলাচল কমে যাওয়া আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, সামরিক উত্তেজনা কিছুটা কমলেও নিরাপত্তা ঝুঁকি পুরোপুরি কাটেনি। এ কারণে অনেক জাহাজ এখনো বিকল্প রুট বেছে নিচ্ছে অথবা অতিরিক্ত সতর্কতার সঙ্গে হরমুজ প্রণালি অতিক্রম করছে।

ঢাকার ডাক নিউজ/এস

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।