খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের এমডি চাঁদপুর এর কৃতি সন্তান অতিরিক্ত সচিব মোঃ মাহবুবের রহমান

চাঁদপুর প্রতিনিধি 
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ২:১০ অপরাহ্ণ
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের এমডি চাঁদপুর এর কৃতি সন্তান অতিরিক্ত সচিব মোঃ মাহবুবের রহমান

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের এমডি চাঁদপুর এর কৃতি সন্তান অতিরিক্ত সচিব মোঃ মাহবুবের রহমান।

১৮ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোঃ মাহবুবের রহমান বর্তমানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে অতিরিক্ত সচিব পদে প্রেষণে কর্মরত আছেন।

 

কর্মজীবন:

তিনি ১৮ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা.চাকরিতে যোগদান: ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি তিনি বাংলাদেশ সরকারের সরকারি চাকুরীতে যোগদান করেন।

 

শিক্ষাগত যোগ্যতা :

স্নাতকোত্তর ও স্নাতক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (BAU), ময়মনসিংহ থেকে উচ্চশিক্ষা ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

 

উচ্চ মাধ্যমিক (এইচএসসি): ১৯৮৫ সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি (HSC) পাস করেন।

 

মাধ্যমিক (এসএসসি): ১৯৮৩ সালে মতলব উত্তরের ছেংগারচর (বর্তমানে সরকারি) উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি (SSC) পাস করেন।

 

তিনি তাঁর শিক্ষাজীবনের প্রতিটি স্তরেই অত্যন্ত মেধাবী ছাত্র হিসেবে সরকারি বৃত্তিসহ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।

 

চাকুরী ক্ষেত্রে পদোন্নতি :

 

★ উপসচিব পদোন্নতি:

২০১৩ সালে তিনি সরকারের উপসচিব পদে পদোন্নতি পান.

★ যুগ্মসচিব পদোন্নতি:

২০২০ সালে তিনি যুগ্মসচিব হিসেবে পদোন্নতি লাভ করেন.

★ অতিরিক্ত সচিব পদোন্নতি:

২০২৪ সালের ২২ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তিনি অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান.বর্তমান পদায়ন: ২০২৫ সালের ১৫ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রেষণে পদায়ন করা হয় এবং তিনি ২৩ এপ্রিল ২০২৫ তারিখে এই পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন.ল।

 

ব্যক্তিগত ও পারিবারিক পরিচিতি:

 

তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার কলাকান্দা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান.পিতা-মাতা: তিনি মোঃ নুরুল হক খান এবং ফিরোজা বেগম দম্পতির কনিষ্ঠ পুত্র

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।