খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

আইভরি কোস্টে দেশজুড়ে বন্যায় কমপক্ষে ৫৯ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ
আইভরি কোস্টে দেশজুড়ে বন্যায় কমপক্ষে ৫৯ জনের মৃত্যু

ঢাকার ডাক আন্তর্জাতিক: আইভরি কোস্টে দেশজুড়ে বন্যায় কমপক্ষে ৫৯ জন মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে  দেশটির সরকারের মুখপাত্র আমাদু কুলিবালি।

বুধবার মন্ত্রিসভার এক বৈঠকের পর আইভরি কোস্ট সরকারের মুখপাত্র কুলিবালি সাংবাদিকদের জানান, এখনো পর্যন্ত যারা নিখোঁজ রয়েছেন তাদের সন্ধানে তল্লাশি অব্যাহত আছে আর মৃতের সংখ্যা বাড়তে পারে বলে কর্তৃপক্ষ আশঙ্কা করছে।

দেশটির জাতীয় সংহতি মন্ত্রী মিস বেলমন্দ দোগো আন্তর্জাতিক এক বার্তা সংস্থাকে জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার পর আইভরি কোস্টে বন্যা দেখা দিয়েছে। বন্যায় বহু মানুষের মৃত্যু হয়েছে। তাদের অধিকাংশই বাণিজ্যিক রাজধানী আবিদজানের আতেকুব ও সবচেয়ে জনবহুল শহরতলী ইয়োপোগন এর বাসিন্দা ছিলেন।

কুলিবালি বন্যাকবলিত এলাকাগুলোর বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার ও উচ্চ ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত এলাকাগুলো ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।আইভরি কোস্টের পূর্ব সীমান্তের প্রতিবেশী ঘানায়ও ভারি বৃষ্টির পর রাজধানী আক্রাসহ বিশাল অংশজুড়ে বন্যা দেখা দিয়েছে আর এতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।

কয়েকদিনজুড়ে ভারি বৃষ্টির পর সোমবার আইভরি কোস্ট ও আক্রায় বন্যা ও ভূমিধসে অন্তত ২৪ জনের মৃত্যু বা নিখোঁজ হয়।বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, বৈশ্বিক গ্রিন হাউজ গ্যাস নির্গমণে আফ্রিকার ভূমিকা ক্ষুদ্র হলেও বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিজনিত চরম আবহাওয়ার ঘটনাগুলোতে আফ্রিকার বিভিন্ন অংশ বিশ্বের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এসব অঞ্চলে প্রাণঘাতী বন্যা একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

ঢাকার ডাক নিউজ/এস

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।