খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

থাইল্যান্ডে পিকআপ ট্রাকের চাপায় অন্তত আট বৌদ্ধ ভিক্ষু নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ
থাইল্যান্ডে পিকআপ ট্রাকের চাপায় অন্তত আট বৌদ্ধ ভিক্ষু নিহত

ঢাকার ডাক আন্তর্জাতিক: থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় মুকদাহান প্রদেশে ১১ বছর বয়সী এক কিশোরের বেপরোয়া গতির পিকআপ ট্রাকের চাপায় অন্তত আট বৌদ্ধ ভিক্ষু নিহত হয়েছেন। ২ জুলাই বৃহস্পতিবার তীর্থযাত্রায় অংশ নেওয়া একদল সন্ন্যাসীর ওপর অতর্কিতে ওই ট্রাক উঠে যাওয়ায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১৮ জন।

দেশটির সংবাদমাধ্যম ব্যাংকক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মুকদাহান প্রদেশের না সি নুয়ান গ্রামের হুয়াই সিং এলাকার প্রবেশমুখের কাছের একটি রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলেন সন্ন্যাসীরা। স্থানীয় সময় বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি পিকআপ ট্রাক ওই সন্ন্যাসীদের চাপা দেয়।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সন্ন্যাসীরা উবোন রাতচাথানি প্রদেশের নাম খুন জেলা থেকে যাত্রা শুরু করেছিলেন এবং দুর্ঘটনার সময় তারা মুকদাহানের না সি নুয়ান বাজারের কাছাকাছি এলাকায় পৌঁছেছিলেন।পিকআপ ট্রাকের চাপায় পাঁচ সন্ন্যাসী দুর্ঘটনাস্থলেই মারা গেছেন। এছাড়া অন্য তিনজন মুকদাহান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই দুর্ঘটনায় ১৮ জন সন্ন্যাসী আহত হয়েছেন। তাদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালের এক কর্মকর্তা জানিয়েছেন।

কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এই মর্মান্তিক ঘটনার আগে ৩৪ জন সন্ন্যাসীর ওই দলটি ওয়াত রই প্রা পুত্তাবাত ফু মানোরোমে সকালের খাবার গ্রহণ করেন। এরপর মুকদাহানের দন তান জেলার দিকে পুনরায় পায়ে হেঁটে তীর্থযাত্রা শুরু করেন তারা।

পুলিশ বলেছে, দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট গাড়িটি ছিল একটি ইসুজু পিকআপ ট্রাক। ১১ বছর বয়সী এক কিশোর সেটি চালাচ্ছিল। শারীরিক বিশেষ চাহিদাসম্পন্ন ওই কিশোর তার পরিবারের কাউকে না জানিয়ে বাবার গাড়ি নিয়ে বের হয়েছিল।পুলিশ জানায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সন্ন্যাসীদের দলের ওপর উঠে যায় এবং তাদের বেশিরভাগকেই আঘাত করে। যে কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে।

ঢাকার ডাক নিউজ/এস

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।