খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ইউক্রেন যুদ্ধের সমাধান খুঁজে বের করতে সহায়তার প্রস্তাব ট্রাম্পের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ
ইউক্রেন যুদ্ধের সমাধান খুঁজে বের করতে সহায়তার প্রস্তাব ট্রাম্পের

বিশেষ প্রতিনিধি: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধের সমাধান খুঁজে বের করতে সহায়তার প্রস্তাব দিয়েছেনডোনাল্ড ট্রাম্প  প্রায় ৯০ মিনিটের টেলিফোন আলাপে তিনি দ্রুত যুদ্ধ বন্ধে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

রোববার (৫ জুলাই) ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ জানান, শনিবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে অনুষ্ঠিত এ ফোনালাপে ট্রাম্প আগামী সপ্তাহে তুরস্কে অনুষ্ঠিতব্য ন্যাটো সম্মেলনের প্রসঙ্গ তুলে যুদ্ধের রাজনৈতিক সমাধান খুঁজে বের করার বিষয়ে সহযোগিতার প্রস্তাব দেন।

উশাকভ বলেন, ট্রাম্প আবারও দ্রুত যুদ্ধের অবসান এবং চলমান সংকট নিরসনে কাজ করার প্রস্তুতির কথা জানিয়েছেন। তিনি আরও জানান, রাশিয়া কূটনৈতিক ও রাজনৈতিক উপায়ে সংকটের সমাধান চায়, তবে তা হতে হবে মস্কোর মৌলিক অবস্থানকে বিবেচনায় রেখে।

ক্রেমলিন ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘায়িত করা এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে উৎসাহ দেওয়ার অভিযোগও তোলে। এতে মূলত রাশিয়ার তেল স্থাপনায় ইউক্রেনের দূরপাল্লার হামলার কথা উল্লেখ করা হয়, যা বিভিন্ন অঞ্চলে জ্বালানি সংকট সৃষ্টি করেছে।

পুতিন ট্রাম্পকে জানান, রুশ বাহিনী যুদ্ধক্ষেত্রে অগ্রসর হচ্ছে এবং একের পর এক এলাকা দখলে নিচ্ছে। শুক্রবার রুশ সামরিক কর্মকর্তারা দাবি করেন, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর কস্তিয়ানতিনিভকা দখল করেছে তারা। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও দেশটির জেনারেল স্টাফ এ দাবি প্রত্যাখ্যান করে জানান, শহরটি এখনও ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

রাশিয়া বলছে, যেকোনো শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনের দোনবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ মস্কোর হাতে দিতে হবে। তবে ইউক্রেন এ দাবি প্রত্যাখ্যান করেছে। গত মাসে জেলেনস্কি পুতিনকে সরাসরি বৈঠকের আহ্বান জানালেও রুশ প্রেসিডেন্ট তা নাকচ করেন।ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাবেন এবং প্রয়োজনে আবারও মস্কো সফর করবেন।

পুতিন আশা প্রকাশ করেছেন, ইরান সংকট ঘিরে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উদ্যোগও দীর্ঘমেয়াদি গ্রহণযোগ্য সমাধান খুঁজে পেতে সহায়ক হবে। একই সঙ্গে তিনি ট্রাম্পকে মস্কো সফরের খোলা আমন্ত্রণের কথাও স্মরণ করিয়ে দেন।

অন্যদিকে, প্রেসিডেন্ট জেলেনস্কি টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ট্রাম্পের সঙ্গে নিজের ফোনালাপকে খুবই ইতিবাচক বলে উল্লেখ করেন। দুই নেতা ইউক্রেনের ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ যুদ্ধফ্রন্টের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।জেলেনস্কি বলেন, এই যুদ্ধের অবসানের বাস্তব সম্ভাবনা রয়েছে এবং যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থান এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।

ঢাকার ডাক নিউজ/এস

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।