খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

পর্তুগালের সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবক নিহত

সিলেট ব্যুরো
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১২:৩৯ অপরাহ্ণ
পর্তুগালের সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবক নিহত

দেশে এসে তিন মাস পূর্বে বিয়ে করে প্রবাসে যাওয়া কামরানের হাতে এখনো বিয়ের মেহেদী। স্বপ্ন ছিল উচ্চবিলাসী। নববধু দেশে রেখে প্রবাসী গিয়েছিলেন স্বপ্ন পূরণ করতে। হাতে লেগে আছে বিয়ের মেহেদী । কিন্তু যেন সবকিছুই সমাধি।

শনিবার (০৪ জুলাই) পর্তুগাল সময় আনুমানিক রাত ৯টায় সড়ক দুর্ঘটনার গুরুতর আহত হন পর্তুগাল প্রবাসী শামসুল ইসলাম কামরান( ২৫) নামে এক যুবক।

রোববার (০৫ জুলাই) বিকাল সাড়ে ৩টায় চিকিৎসাধীন অবস্থায় পর্তুগালের আলমেদা হাসপাতালের তার মৃত্যু হয়।

কান্না, অপেক্ষা আর আহাজিরে কাটছে এখন পর্তুগাল প্রবাসী কামরানের স্বজনদের বেলা।

উন্নত জীবন-জীবিকা ও স্বপ্নপূরণের আশায় প্রবাসে পাড়ি জমানো যুবকের স্বপ্ন আজ ও পূরণ হয়নি।

গ্রামের বাড়িতে চলছে কান্না আর শোকের মাতম।

অশ্রু ভেজা চোখে কান্না জড়িত কন্ঠে আল্লাহর দরবারে চলছে পরিবারের লোকদের আহাজারি।

নিহত পর্তুগাল প্রবাসী শামসুল ইসলাম কামরান সিলেট জেলার ওসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়নের খাগদিওর গ্রামের মৃত মুতলিব তৃতীয় পুত্র।

তার মৃত্যুতে শোকাহত পর্তুগালের বাংলাদেশ কমিউনিটি এমনটাই জানিয়েছেন পর্তুগালে অবস্থানরত সাংবাদিক শামীম আহমদ।

তিনি জানান, পর্তুগালের বাংলাদেশ কমিউনিটিতে বর্তমানে শোকের ছায়া নেমে এসেছে। স্হানীয় বাংলাদেশী কমিউনিটির লোকজন পুলিশের সাথে কামরানকে মৃত্যুর বিষয়টি নিয়ে আলোচনা করছন। তারা সংঘটিত ঘটনার ন্যায় বিচার প্রত্যাশা করছেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।