খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ভেনেজুয়েলা নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত নয়: ট্রাম্প

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৮:৪৯ অপরাহ্ণ
ভেনেজুয়েলা নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত নয়: ট্রাম্প

ঢাকার ডাক আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলা এখনো নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত নয়। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার সাত মাসেরও বেশি সময় পার হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন।

ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন,  ‘ভেনেজুয়েলার নির্বাচনের বিষয়টি বলতে গেলে, তারা এখনো সত্যিকার অর্থে এর জন্য প্রস্তুত নয়। তবে অনেক অগ্রগতি হয়েছে।ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ-যিনি এর আগে মাদুরোর ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং ওয়াশিংটনের সম্মতিতে কার্যত ক্ষমতায় টিকে আছেন তিনি ‘অসাধারণভাবে কাজ করছেন।আমাদের সবকিছু সঠিকভাবে করতে হবে। নির্বাচন সময়মতো নিজস্ব গতিতেই হবে।’

ট্রাম্প ভেনেজুয়েলার তেল শিল্পের গুরুত্বের দিকে মনোযোগ দেন। তিনি বলেন, দেশটি থেকে বিপুল পরিমাণ তেল রপ্তানি হচ্ছে এবং এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ‘আমরাও আমাদের প্রচেষ্টার জন্য অনেক কিছু নিচ্ছি।আমি ভেনেজুয়েলায় খুব জনপ্রিয়, কারণ আমরা দেশটিতে ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ড ফিরিয়ে আনছি। তারা সম্পূর্ণভাবে দুরবস্থার মধ্যে ছিল।৩ জানুয়ারির ভয়াবহ মার্কিন সামরিক অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে দেশ থেকে বিতাড়িত করার পর ট্রাম্প বারবার ভেনেজুয়েলা নিয়ে তার আগ্রহের কথা প্রকাশ করেছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জুনে বলেছিলেন, ভেনেজুয়েলায় প্রথমে স্বাধীন গণমাধ্যম এবং নতুন নির্বাচন কমিশন প্রয়োজন। ২০২৪ সালের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে কর্তৃত্ববাদী নেতা মাদুরো আবার ক্ষমতায় ফিরে আসেন। ওই নির্বাচনকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং লাতিন আমেরিকার কয়েকটি দেশ স্বীকৃতি দেয়নি।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।