খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

টানা ব্যর্থতায় ক্যাটরিনা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪, ৪:০৩ অপরাহ্ণ
টানা ব্যর্থতায় ক্যাটরিনা

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। মেধাবী অভিনেতা ভিকি কৌশলকে বিয়ে করে বেশ সুখেই আছেন এই সুপারস্টার। তবে ক্যারিয়ারে খুব একটা সুবিধা করতে পারছেন না। তার অভিনীত সিনেমা টানা একের পর এক ব্যাবসায়িকভাবে ব্যর্থ হচ্ছে।সাম্প্রতিক সময়ে সালমান খানের সঙ্গে

‘টাইগার থ্রি’ বাদে ক্যাটরিনার বেশকিছু সিনেমা একেবারেই মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। সেই তালিকায় রয়েছে ‘ভূত পুলিশ’, ‘ভারত’, ‘বার বার দেখ’, ফিতুর’সহ আরও কিছু ছবি।

তার নতুন ছবি ‘মেরি ক্রিসমাস’ও সেই ব্যর্থ ছবির তালিকায় চলে গেল! গত ১২ জানুয়ারি মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘মেরি ক্রিসমাস’। এতে তার সঙ্গে আছেন দক্ষিণের তারকা বিজয় সেতুপতি। শ্রীরাম রাঘবন নির্মিত ছবিটি মুক্তির পর ইতিবাচক প্রতিক্রিয়াও পেয়েছে। কিন্তু বাণিজ্যে মোটেই সুবিধা করতে পারছে না এটি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা গেলো, মুক্তির চার দিন পেরিয়ে ভারতে ছবিটির আয় মাত্র ১১ কোটি ৩৮ লাখ রুপি। এর মধ্যে সোমবার (১৫ জানুয়ারি) মোটে ১ কোটি ৬৫ লাখ রুপি সংগ্রহ করেছে ছবিটি।

প্রায় ৩০ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে ‘মেরি ক্রিসমাস’। বক্স অফিসের যে অবস্থা, তাতে সহজেই অনুমান করা যায়, ছবিটি ফ্লপের খাতায় নাম লেখাচ্ছে। আর ক্যাটরিনা-বিজয়ের ঝুলিতেও যোগ হচ্ছে আরেকটি ব্যর্থতা।

ছবিটি নিয়ে নির্মাতা শ্রীরাম রাঘবন বলেছেন, ‘অতীতে আমি যেসব ছবি বানিয়েছি, সেগুলোর চেয়ে এটা একেবারেই ব্যতিক্রম। এই গল্পের মূল বিষয় একটি সম্পর্ক, যেটা এক রাতের মধ্যে গড়ে ওঠে দুজন অচেনা ব্যক্তির মধ্যে। হ্যাঁ, এখানে অপরাধের বিষয়ও আছে, তবে এরকম এক রাতে কেউ কেউ সারা জীবনের জন্য বেছে নেয়!’

বড়দিনের উৎসবের মধ্যে দুজন অজ্ঞাত ব্যক্তির মধ্যে পরিচয়, রোমান্স ও রহস্য ঘিরে এগিয়েছে ‘মেরি ক্রিসমাস’র গল্প। এটি হিন্দির পাশাপাশি তামিল ভাষায়ও মুক্তি পেয়েছে। ছবির হিন্দি ভার্সনে আরও আছেন সঞ্জয় কাপুর, বিনয় পাঠক, প্রতিমা কান্নান ও টিনু আনন্দ। তামিলে বিজয়-ক্যাটের সঙ্গে দেখা গেছে রাধিকা শরতকুমার, শান্মুগারাজা, কেভিন জয় বাবু ও রাজেশ উইলিয়ামস।

প্রসঙ্গত, ক্যাটরিনাকে এর আগে দেখা গেছে ‘টাইগার ৩’ সিনেমায়। সেখানে তিনি সালমান খান ও ইমরান হাশমির সঙ্গে কাজ করেছেন। বড় বাজেটের ছবিটি টেনেটুনে লগ্নি তুলতে সক্ষম হয়েছিল।

রোমাঞ্চকর লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের শুভসূচনা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ
রোমাঞ্চকর লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের শুভসূচনা

ঢাকার ডাক স্পোর্টস: ক্যারিয়ারে প্রথমবার ওয়েম্বলিতে খেলতে নেমে প্রতিপক্ষের উপহার পেয়ে দ্বিতীয় মিনিটেই গোল করলেন লামিন ইয়ামাল। অবশ্য প্রথমার্ধেই চার মিনিটের এক ঝড়ে দুই গোল করে পাল্টা জবাব দিল ইংল্যান্ড। দুই বদলি খেলোয়াড়ের গোলে জিতে নেশন্স লিগ অভিযান শুরু করল স্পেন।প্রথম ম্যাচ খেলতে নেমে শনিবার রাতে ৩-২ গোলে জিতেছে লুইস দে লা ফুয়েন্তের দল।

ইয়ামালের গোলে পিছিয়ে পড়া ইংল্যান্ডকে সমতায় ফেরান অ্যান্থনি গর্ডন। একটু পর স্বাগতিকদের এগিয়ে নেন কেইন। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে তার ওই পেনাল্টি মিসের হতাশা। একসঙ্গে বদলি নেমে স্পেনের পরের দুটি গোল করেন অ্যালেক্স বায়েনা ও মিকেল ওইয়ারসাবাল।

আন্তর্জাতিক ফুটবলে টানা অপরাজেয় রেকর্ড যাত্রা ৩৯ ম্যাচে নিয়ে গেল স্পেন। সবশেষ হারের তেতো স্বাদ পায় তারা ২০২৪ সালের মার্চে, কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে। প্রতিযোগিতামূলক ফুটবলে তাদের সবশেষ হার তো সেই ২০২৩ সালের মার্চে, ইউরো বাছাইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে। এ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচটিতে বল দখল ও আক্রমণে দুই দলই ছিল প্রায় সমানে-সমান। গোলের জন্য স্পেনের ১৫ শটের পাঁচটি ছিল লক্ষ্যে, আর ইংল্যান্ডের ১৩ শটের পাঁচটি লক্ষ্য ছিল।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। দলটির ডিফেন্ডার মার্ক গেয়ি নিজেদের বক্সের বাইরে বল পেয়ে বিপদমুক্ত না করে গোলরক্ষকের দিকে ঘুরে দাঁড়ান। ঠিক তার পেছনেই যে ইয়ামাল ওত পেতে আছেন, সেদিকে যেন খেয়ালই করেননি তিনি। প্রতিপক্ষের থেকে বল কেড়ে নিয়ে বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষকের পাশ দিয়ে শট নেন ১৯ বছর বয়সি খেলোয়াড়। বল পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।

ইয়ামালের দ্বিতীয় মিনিটের গোলটি ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে কোনো দলের তৃতীয় দ্রুততম। অষ্টম মিনিটে ইংল্যান্ডের জালে বল জড়ায় আবার। ফাবিয়া রুইসের ক্রসে বক্সে প্রথম স্পর্শে ভলিতে লক্ষ্যভেদ করেন বিশ্বকাপ ফাইনালে বদলি নেমে একমাত্র গোলটি করা ফেররান তরেস। কিন্তু তিনি অফসাইডে থাকায় গোল মেলেনি।

ষোড়শ মিনিটে ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ হাতছাড়া করেন তরেস। ইয়ামালের থ্রু বল ধরে বক্সে ঢুকে পড়েন তিনি। তার সামনে একমাত্র বাধা ছিল গোলরক্ষক। পিএসজি স্ট্রাইকারের প্রচেষ্টা এগিয়ে এসে রুখে দেন জেমস ট্র্যাফোর্ড।২৭তম মিনিটে আরেকটি সুযোগ নষ্ট করেন তরেস। রদ্রির পাস ধরে বক্সে ঢুকে পড়েন তিনি, এবারও সামনে ছিল কেবল গোলরক্ষক, কিন্তু বাইরে মেরে বসেন বার্সেলোনার সাবেক এই খেলোয়াড়।

ইংল্যান্ডের খেলোয়াড়দের মধ্যে শুরু থেকে সবচেয়ে উজ্জ্বল ছিলেন যিনি, সেই গর্ডন সমতা টানেন ৩৬তম মিনিটে। নিজেদের অর্ধে ব্যাকহিল ফ্লিকে জুড বেলিংহ্যামের উদ্দেশ্যে বল বাড়িয়ে এগিয়ে যান তিনি। রেয়াল মাদ্রিদ মিডফিল্ডারের ফিরতি পাস ধরে বক্সের বাইরে থেকে শটে উনাই সিমনকে পরাস্ত করেন বার্সেলোনার উইঙ্গার।

৪০তম মিনিটে ডিফেন্ডার মার্ক কুকুরেইয়ার ভুলে দ্বিতীয় গোল হজম করে স্পেন। বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে নিকো ও’রাইলির দারুণ ক্রসে বক্সে হেড করেন কেইন, আটকানোর চেষ্টায় পা বাড়ান কুকুরেইয়া, তার ঊরুতে পড়ে বল জালে জড়ায়।বিশ্বকাপে আট ম্যাচে স্রেফ একটি গোল হজম করে স্পেন, আর এখানে চার মিনিটের মধ্যে দুই গোল খেয়ে বসে তারা।দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে বেলিংহ্যামকে বক্সে রদ্রি ফাউল করলে মনিটরে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু কেইনের স্পট কিক ক্রসবারে লেগে ফিরে আসে। শট নেওয়ার মুহূর্তে কিছুটা পা পিছলে যায় ইংল্যান্ড অধিনায়কের।

৫৫তম মিনিটে নিকো উইলিয়ামস ও তরেসকে তুলে বায়েনা ও ওইয়ারসাবালকে নামান স্পেন কোচ।মাঠে নামার চার মিনিট পরই দলকে সমতায় ফেরান বায়েনা। ডান দিক থেকে দানি ওলমোর পাস বক্সের বাইরে পেয়ে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন তিনি।৭৪তম মিনিটে দলের পরের গোলেও জড়িয়ে আছে বায়েনার নাম। তার পাস বক্সে পেয়ে এগিয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করেন ওইয়ারসাবাল।

৪৭তম মিনিটে চমৎকার এক গোলে দলকে এগিয়ে নেন ৪১ বছর বয়সি ক্রোয়াট অধিনায়ক লুকা মদ্রিচ। ৫৪তম মিনিটে কারাবেকের গোলে ম্যাচে ফেরে স্বাগতিকরা। ৭৭তম মিনিটে জয়সূচক গোলটি করেন মারিও পাসালিচ।