খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

সংসদে মারমারিতে জড়ালেন মালদ্বীপের এমপিরা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪, ১০:৫১ অপরাহ্ণ
সংসদে মারমারিতে জড়ালেন মালদ্বীপের এমপিরা

সংসদের ভেতরেই মারমারিতে জড়িয়েছেন মালদ্বীপের ক্ষমতাসীন জোট ও বিরোধী দলের সংসদ সদস্যরা।

রোববার (২৮ জানুয়ারি) প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জোর মন্ত্রীসভার সদস্যদের অনুমোদন দিতে সংসদের বিশেষ অধিবেশনে এ ঘটনা ঘটে। এ মারামারির কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিও গুলোতে দেখা যায়, বিরোধী দলের এমপি ইসাকে বাধা দিচ্ছেন সরকারি জোটের এমপি আব্দুল্লাহ শাহীম। ওই সময় আব্দুল্লাহের চুল ধরে টানাটানি করে তাকে লাথিও মারেন ইসা। অন্য একটি ভিডিওতে দেখা যায়, স্পিকারের কানের কাছে জোরে জোরে বাঁশি বাজাচ্ছেন ক্ষমতাসীন দলের এমপি আব্দুল্লাহ শাহীম। যেন স্পিকার সংসদের কার্যক্রম চালাতে না পারেন।

মালদ্বীপের সংবাদমাধ্যম আধাদু জানিয়েছে, নতুন চার মন্ত্রীকে মন্ত্রীসভায় যোগদানের বিলে অসম্মতি জানান বিরোধী দলের এমপিরা। সরকারি দলের এমপিরা বিরোধী দলের এমপিদের চেম্বারে প্রবেশের বাধা দেন। এরপরই দুই দলের এমপিদের মধ্যে মারামারি লেগে যায়। সেখানেই চুল ধরে টানাটানি ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন দুই এমপি। তারা একে-অপরকে কিল ঘুষিও মেরেছেন।

এ ঘটনার পর প্রেসিডেন্ট মুইজ্জোর জোট একটি বিবৃতিতে স্পিকারের পদত্যাগের দাবি করেছেন। বিবৃতিতে তারা বলেছেন, বিরোধী দলের এমপিরা মন্ত্রীসভার সংযোজন বিলে সম্মতি না দিয়ে সাধারণ মানুষের ইচ্ছাকে বাধাগ্রস্ত করেছে।

 

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।