খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শ্রীঘ্রই হতে পারে হরমুজ প্রণালি নিয়ে চলমান উত্তেজনার অবসান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৯:৩৫ অপরাহ্ণ
শ্রীঘ্রই হতে পারে হরমুজ প্রণালি নিয়ে চলমান উত্তেজনার অবসান

ঢাকার ডাক আন্তর্জাতিক নিউজ ডেস্ক: হরমুজ প্রণালি নিয়ে চলমান উত্তেজনার অবসান ঘটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে ইরানের সঙ্গে একটি চুক্তি খুব দ্রুত সম্পন্ন হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

সিএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বর্তমানে তেহরানের সঙ্গে মার্কিন প্রশাসনের আলোচনা চলছে এবং আগামী এক বা দুই দিনের মধ্যেই হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানোর জোরালো সম্ভাবনা রয়েছে।

সাক্ষাৎকারে স্কট বেসেন্টের কাছে জানতে চাওয়া হয়েছিল যে চুক্তি অনুযায়ী ইরান ওই প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর কোনো শুল্ক বা টোল আদায় করার অনুমতি পাবে কি না। এর জবাবে তিনি স্পষ্ট করে জানান, এই চুক্তির মূল ভিত্তি হবে হরমুজ প্রণালিতে সব জাহাজের জন্য সম্পূর্ণ অবাধ চলাচল নিশ্চিত করা।

গত কয়েক দিন ধরে ওই এলাকার পরিস্থিতি কিছুটা জটিল ও উত্তপ্ত থাকলেও ইতোমধ্যেই বেশ কিছু জাহাজ নিরাপদে চলাচল করতে পেরেছে বলে উল্লেখ করেন মার্কিন অর্থমন্ত্রী।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।