খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ভোক্তা অধিকারের অভিযান রোগীকে তালা বদ্ধ করে পালিয়ে গেল কর্তৃপক্ষ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৬ মার্চ, ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ণ
ভোক্তা অধিকারের অভিযান রোগীকে তালা বদ্ধ করে পালিয়ে গেল কর্তৃপক্ষ

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে বীরগঞ্জ উপজেলার পৌর শহরের পেশেন্ট কেয়ার প্রাইভেট হাসপাতাল এবং মা ও শিশু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন।

মঙ্গলবার (০৫ মার্চ) সকালে অভিযান পরিচালনা শুরু করেন পৌর শহরের সেন্টার পাড়ায় পেশেন্ট কেয়ার প্রাইভেট হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া অপারেশন করা এবং পর্যাপ্ত নার্স না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করেন। প্রাইভেট হাসপাতালকে ১ মাসের মধ্যে সকল শর্ত পূরণ করার নির্দেশনা দেন। এরপর উপজেলা গেট সংলগ্ন মা ও শিশু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ টের পেয়ে রোগীকে ক্লিনিকের কক্ষে রেখেই তালা মেরে দেন।

ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম অভিযান পরিচালনা করার সময় তালাবন্ধ অবস্থায় ১জন রোগীকে দেখতে পান। তাৎক্ষণিক ওই রোগীকে ৫০ শয্যা বিশিষ্ট বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স এর মাধ্যমে রেফার করেন। রংপুর মেডিকেল কলেজের এমবিবিএস মোঃ নোমান ইসলাম নিরব কে না রেখেই, তার নাম দেখিয়ে হাসপাতাল পরিচালনা করছেন। লাইসেন্সবিহীন এবং বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া অপারেশন করা, পর্যাপ্ত নার্স না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করে। অনির্দিষ্টকালের জন্য মা ও শিশু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে, সকল শর্ত পূরণ করে চালু করার নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোহাম্মদ মহসীন, বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ সৈয়দ সাব্বির-উল-ইসলাম।
ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অবৈধ ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযানে মাঠে নেমেছি। অনিয়ম, অব্যবস্থাপনা ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।

 

অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের রইদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের রইদ

ঢাকার ডাক বিনোদন ডেস্ক: অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। অস্কারের ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতার জন্য সিনেমাটিকে বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) সভাপতি ড. মোহাম্মদ জহিরুল ইসলাম বাংলাদেশের নির্বাচিত সিনেমা হিসেবে ‘রইদ’-এর নাম ঘোষণা করেন।

অস্কার বাংলাদেশ কমিটি জানিয়েছে, ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়সীমা ১৬ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে মোট পাঁচটি চলচ্চিত্র জমা পড়ে। এগুলো হলো—রেদওয়ান রনির ‘দম’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মোহাম্মদ তৌকির ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চাঁনখারপুল’।

তবে পরবর্তী সময়ে ‘মানুষের বাগান’ স্বেচ্ছায় প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়। ফলে বাকি চারটি চলচ্চিত্র নিয়ে পর্যালোচনা করে অস্কার বাংলাদেশ কমিটি। চলচ্চিত্রগুলোর বিভিন্ন দিক বিশ্লেষণের পর সর্বসম্মত সিদ্ধান্তে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য ‘রইদ’ সিনেমাকে চূড়ান্ত করা হয়।

ড. মোহাম্মদ জহিরুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের অস্কার বাংলাদেশ কমিটিতে ছিলেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।

রইদ’ নির্মাতা মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে তার নির্মিত প্রথম সিনেমা ‘হাওয়া’ দেশ-বিদেশে আলোচিত হয়। এবার ‘রইদ’-এর মাধ্যমে অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন এই নির্মাতা।

বাংলাদেশ থেকে অস্কারে সিনেমা পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে নির্বাচিত হয়েছে ‘রইদ’। পরবর্তী ধাপে বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা পড়া চলচ্চিত্রগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে সিনেমাটি।অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৭ সালের ১৪ মার্চ অনুষ্ঠিত হবে ৯৯তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে এই পুরস্কার।