নীলফামারীতে গুড নেইবারস বাংলাদেশ-এর উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান মেলা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত
শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের উদ্ভাবনী চিন্তা ও চর্চাকে উৎসাহিত করতে নীলফামারীতে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী বিজ্ঞান মেলা ও প্রতিযোগিতা।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ (GNB)-এর নীলফামারী সিডিপি (CDP)-এর আয়োজনে তিলাই জয়চন্ডী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হয়।
উক্ত বিজ্ঞান মেলায় এলাকার ৬টি পার্টনার বিদ্যালয় অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক বিভিন্ন উদ্ভাবন, বিতর্ক, দেয়াল পত্রিকা এবং কুইজ প্রতিযোগিতায় তাদের নিজস্ব প্রতিভা ও দক্ষতা প্রদর্শন করে।
প্রতিযোগিতার বিষয়ভিত্তিক ইভেন্টে ৬টি বিদ্যালয় বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী এবং বিজ্ঞানভিত্তিক দেয়াল পত্রিকা প্রকাশনা প্রতিযোগিতায় অংশ নেয়। এছাড়া ৪টি বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠান চলাকালে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.টি.এম নূরুল আমিন শাহ্।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিলাই জয়চন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বরুবিড়ডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অংশগ্রহণকারী ৬টি পার্টনার বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ। এছাড়াও গুড নেইবারস বাংলাদেশ-এর কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ এতে অংশ নেন।
দিনব্যাপী অনুষ্ঠান শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হয়। বিচারকদের মূল্যায়নে সকল ইভেন্টে সার্বিক পারফরম্যান্সের ওপর ভিত্তি করে সেরা পারফরম্যান্স অর্জনকারী বিজয়ী দলের হাতে স্মারক ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের এই উদ্ভাবনী প্রয়াসের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, _”এ ধরনের বিজ্ঞান চর্চা শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তি নির্ভর ভবিষ্যৎ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”_
সমাপনী পর্বে গুড নেইবারস বাংলাদেশের প্রতি এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানান উপস্থিত শিক্ষক ও অতিথিবৃন্দ।



আপনার মতামত লিখুন