খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

পলাতক ১৫০০ কয়েদি

মোজাম্বিকে কারাগারে দাঙ্গায় নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ণ
মোজাম্বিকে কারাগারে দাঙ্গায় নিহত ৩৩

মোজাম্বিকের রাজধানী মাপুতোর একটি কারাগারে দাঙ্গার ঘটনায় ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। দাঙ্গার সুযোগে কারাগারের দেয়াল ভেঙ্গে দেড় হাজারেরও বেশি কয়েদি পালিয়ে গেছেন। বুধবার (২৫ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে দেশটির পুলিশ প্রধান বার্নার্ডিনো রাফায়েল এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

মূলত অক্টোবরে বিতর্কিত নির্বাচনের পর থেকে মোজাম্বিকে অস্থিরতা চলছে। নির্বাচনে দীর্ঘদিনের ক্ষমতাসীন দল ফ্রেলিমোর বিজয় নিশ্চিত করে সোমবার (২৩ ডিসেম্বর) সিদ্ধান্ত জানায় মোজাম্বিকের শীর্ষ আদালত। এর পরই অক্টোবরে অনুষ্ঠিত ওই ভোটে কারচুপি হয়েছে এমন অভিযোগ এনে দেশব্যাপী নতুন করে বিক্ষোভ শুরু করে বিরোধী দল ও তাদের সমর্থকরা।

আর রাজনৈতিক এই অস্থিরতার সুযোগ নিয়েই ওই কারাগারের দেয়াল ভেঙ্গে পালায় কারাবন্দিরা। তবে পলাতকদের মধ্যে প্রায় ১৫০ জনকে আবারও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।