খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

কালীগঞ্জে কুকুরের অত্যাচারে অতিষ্ঠ মাস্টারপাড়াবাসী

আব্দুস সালাম (জয়)
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৮ অপরাহ্ণ
কালীগঞ্জে কুকুরের অত্যাচারে অতিষ্ঠ মাস্টারপাড়াবাসী

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ফয়লা (মাস্টারপাড়া) এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে। সড়কের অলিগলি থেকে শুরু করে বাসাবাড়ির সামনে পর্যন্ত দিনরাত একদল বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণে চরম ভোগান্তি ও আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বর্তমানে মাস্টারপাড়া এলাকায় কুকুরের সংখ্যা বহুগুণ বেড়ে গেছে, কিছু দিন আগেও মাস্টার পাড়া থেকে বিষক্ত কুকুর একটি মহিলাকে কামড় দেয়, সেই মহিলা এখন আশংকাজনক অবস্থায় আছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও নারীরা সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগছেন। সকালে কোচিং বা স্কুলে যাওয়ার পথে শিক্ষার্থীরা এবং ভোরে হাঁটাহাঁটি করতে গিয়ে বয়স্ক ব্যক্তিরা প্রায়ই কুকুরের হামলার শিকার হচ্ছেন। এছাড়া রাতের বেলায় কুকুরের দলবদ্ধ ঘেউ ঘেউ ও তাড়া করার ভয়ে পথচারীদের যাতায়াত করাই কঠিন হয়ে পড়েছে। অনেক সময় মোটরসাইকেল ও বাইসাইকেল চালকদের পেছনে কুকুর তাড়া করায় ছোট-বড় দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে।
এলাকাবাসী জানান, কুকুরের উপদ্রব নিয়ে পৌর কর্তৃপক্ষকে জানিয়েও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো সমাধান মেলেনি। আদালতের নিষেধাজ্ঞা থাকায় কুকুর নিধন বন্ধ রয়েছে, কিন্তু বিকল্প হিসেবে কুকুর বন্ধ্যাকরণ বা টিকাদান কর্মসূচির মতো কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি।
মাস্টারপাড়ার সচেতন জনগণ দ্রুত কুকুরের উপদ্রব থেকে রক্ষা পেতে জলাতঙ্ক প্রতিরোধী টিকাদান নিশ্চিত করা এবং বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে পৌরসভার জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।