খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন রাজশাহীতে শিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লে, তৃণমূল থেকে প্রতিভা খুঁজে আনার আশা

মোস্তাফিজুর রহমান রানা
প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৭ অপরাহ্ণ
৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন রাজশাহীতে  শিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লে, তৃণমূল থেকে প্রতিভা খুঁজে আনার আশা

উৎসবমুখর পরিবেশে রাজশাহীতে উদ্বোধন হলো ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা। রবিবার সকালে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চলের আয়োজনে অনুষ্ঠানে জাতীয় পতাকা ও অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে উদ্বোধন ঘোষণা করা হয়। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, বর্তমান সরকার ক্রীড়াঙ্গনের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রতি ইউনিয়ন ও স্কুল পর্যায় থেকে প্রায় ২২ লক্ষ ছাত্র-ছাত্রীকে ফুটবল খেলার মাঠে হাজির করা হয়েছে, যা তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে এক যুগান্তকারী পদক্ষেপ।

তিনি আরও বলেন,শুধু ফুটবল বা ক্রিকেট নয়, দাবা, হ্যান্ডবলসহ অন্যান্য খেলাধুলাকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিটি শিশু ও কিশোরের আলাদা আলাদা মেধা ও দক্ষতা রয়েছে। তাদের সেই দক্ষতা অনুযায়ী প্রশিক্ষণ দিয়ে খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণের সুযোগ তৈরি করে দিতে হবে।

 

‘তোমাকেই খুঁজছে বাংলাদেশ-এর মতো আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভা অন্বেষণের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “আজকের এই খেলার মাঠ থেকে উঠে আসা খেলোয়াড়রাই আগামীতে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আশিক সাঈদ, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডঃশামীম আরা চৌধুরী।

এছাড়া অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি,ক্রীড়া সংগঠক,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।