খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

যুদ্ধবিরতি

হামাসের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৪:১৮ অপরাহ্ণ
হামাসের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক

ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জসিম আল-থানি। খবর এএফপির।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দোহায় শনিবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হওয়া এই বৈঠকে হামাসের নেতৃত্বে দেন সংগঠনটির জ্যেষ্ঠ নেতা খলিল আল-হাইয়া। কাতারের প্রধানমন্ত্রী দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করছেন। তবে যুদ্ধবিরতি আলোচনার মধ্যস্থতা করতে প্রকাশ্যে কাতার প্রধানমন্ত্রীর যুক্ত হওয়ার বিষয়টি খুব একটা দেখা যায় না। তাছাড়া গাজায় যুদ্ধবিরতি আলোচনার মধ্যস্থতা নিয়ে কয়েক মাস ধরে অচলাবস্থা চলছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘বৈঠকে গাজায় যুদ্ধবিরতি আলোচনার সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ অঞ্চলে চলমান যুদ্ধের সমাপ্তি টানতে একটি স্পষ্ট ও সমন্বিত চুক্তি নিশ্চিত করতে এ প্রক্রিয়াকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, সে উপায় নিয়ে আলোচনা হয়েছে। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র ও মিশরের পাশাপাশি কয়েক মাস ধরে আলোচনা চালিয়ে যাচ্ছে উপসাগরীয় অঞ্চলের দেশ কাতার। তবে আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় গত নভেম্বরে মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে আপাতত সরে দাঁড়ানোর কথা জানায় কাতার। ডিসেম্বরে যুদ্ধবিরতির আলোচনা আবারও ফেরার ঘোষণা দেয় দেশটি। এরপরই কাতারের পক্ষ থেকে হামাসের সঙ্গে বৈঠকের বিষয়টি জানা গেল।

 

এদিকে গাজায় হামাসের হাতে জিম্মিদের উদ্ধার করতে একটি চুক্তি সইয়ের দাবিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে শনিবার রেকর্ড সংখ্যক মানুষ বিক্ষোভ করেছেন। সাম্প্রতিক সময়ে গাজা যুদ্ধ বন্ধ এবং জিম্মি মুক্তি নিয়ে হামাস ও ইসরাইল উভয় পক্ষই আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছে, তবে এখন পর্যন্ত একমত হতে পারেনি।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।