খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

খাবার পরিবেশনে দেরি, বিয়ে ভেঙে খালাতো বোনকে বিয়ে করলেন বর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১:০৯ অপরাহ্ণ
খাবার পরিবেশনে দেরি, বিয়ে ভেঙে খালাতো বোনকে বিয়ে করলেন বর

ভারতের উত্তর প্রদেশের চান্দাউলিতে এক বর খাবার পরিবেশনে বিলম্বের অভিযোগে বিয়ে ভেঙে দিয়ে নিজের খালাতো বোনকে বিয়ে করেছেন। এই ঘটনায় হতবাক কনে ও তার পরিবার ন্যায়বিচারের জন্য পুলিশের শরণাপন্ন হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। কনে দাবি করেছেন, বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে বরপক্ষকে দেড় লাখ রুপি দেওয়া হয়েছিল।

কনে জানান, সাত মাস আগে মেহতাব নামের এক যুবকের সঙ্গে তার বিয়ে ঠিক হয়। ২২ ডিসেম্বর হামিদপুর গ্রামে তার বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। বরযাত্রী এসে পৌঁছানোর পর উষ্ণ অভ্যর্থনা জানান কনের পরিবার। কনে বলেন, সকালে থেকেই আমি প্রস্তুত ছিলাম। বর ও তার পরিবার এসে খাবার খেয়েছেন। এরপর তারা আমার বাবা-মাকে গালমন্দ করেন এবং স্থান ত্যাগ করেন। আমি পরে পুলিশের কাছে বিচার চাই। তিনি আরও বলেন, খাবার পরিবেশনে সামান্য বিলম্ব হওয়ায় মেহতাব বিরক্ত হন। তার বন্ধুরা তাকে নিয়ে উপহাস করায় বরপক্ষ কনের পরিবারের সঙ্গে দুর্ব্যবহার শুরু করে। এরপর দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়।

গ্রামের প্রবীণরা সমাধানের চেষ্টা করলেও মেহতাব বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে বাড়ি ফিরে যান। কনের পরিবার যখন এই পরিস্থিতি নিয়ে চিন্তিত, তখন মেহতাব সেদিনই তার খালাতো বোনকে বিয়ে করেন। ২৩ ডিসেম্বর কনে ও তার পরিবার ইন্ডাস্ট্রিয়াল নগরের পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানান। অভিযোগে তারা উল্লেখ করেছেন, বিয়ের আয়োজন ও বরযাত্রীদের আপ্যায়নে তাদের প্রায় ৭ লাখ রুপি ক্ষতি হয়েছে। কনের মা জানান, বিয়ের আগে বরপক্ষকে দেড় লাখ রুপি দেওয়া হয়েছিল। এ নিয়ে পুলিশ সুপারিনটেনডেন্ট আদিত্য লগের সঙ্গে যোগাযোগ করা হলে দুই পক্ষকে ডেকে সমঝোতার ব্যবস্থা করা হয়। সার্কেল অফিসার রাজেশ রাই জানান, দুই পক্ষের মধ্যে একটি লিখিত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে কনের পরিবারকে এক লাখ ৬১ হাজার রুপি দেওয়ার সিদ্ধান্ত হয়।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।