খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

নতুন বছরেও চীন-পাকিস্তান যুদ্ধ নিয়ে সিনেমা বানাবে ভারত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ৫:৫৩ অপরাহ্ণ
নতুন বছরেও চীন-পাকিস্তান যুদ্ধ নিয়ে সিনেমা বানাবে ভারত

ফেলে আসা বছরে মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবিগুলোর মধ্যে বেশ কিছু ছবি বক্স অফিসে দাপট দেখিয়েছে। আবার কিছু ছবি বক্স অফিসের তোয়াক্কা না করে সরাসরি দর্শকমনে প্রভাব বিস্তার করেছে। তবে নতুন বছরে থাকছে এবার ভিন্ন গল্প। ২০২৫ এ বলিউডে একাধিক ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে। যার মধ্যে রয়েছে বেশ কয়েকটি যুদ্ধকেন্দ্রিক ছবি।

ভারতীয় গণমাধ্যম থেকে পাওয়া তথ্যসূত্রে ১০টি প্রতীক্ষিত ছবি সম্পর্কে এবার জেনে নেওয়া যাক-

 

ইমার্জেন্সি : ছবির নাম ঘোষণার পর থেকেই বিতর্কের সূত্রপাত। এই ছবি শিখ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করতে পারে, এই মর্মে আদালতের দ্বারস্থ হয় শিরোমণি অকালি দল। সেন্সর বোর্ডের সঙ্গেও ছবির ছাড়পত্র নিয়ে সমস্যা দেখা দেয়। অবশেষে স্থির হয়, ১৭ জানুয়ারি ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

লাহোর ১৯৪৭ : গদর টু এর সাফল্যের পর সানি দেওলকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে বলিউড। বলা যায়, তার ফল এই ছবি। ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ‘লাহোর ১৯৪৭’। ছবিতে সানির বিপরীতে রয়েছেন প্রীতি জিন্তা। আমির খান প্রযোজিত ছবিটির পরিচালক রাজকুমার সন্তোষী। এ বছর বক্স অফিসে ছবিটি একাধিক নজির গড়তে পারে বলেই মনে করছেন সিনেমা ব্যবসা বিশেষজ্ঞদের একাংশ।

 

সিকান্দার : বাস্তব জীবনে অনেক বিপদের মাঝে থাকলেও সিকান্দার হয়ে বড় পর্দায় ফিরছেন সালমান খান। তবে ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই সালমানের একটি সংলাপ ভাইরাল হয়। সেটি ছিল, ‘শুধু আমার ঘুরে দাঁড়ানোর অপেক্ষা।’ এ আর মুরুগাদস পরিচালিত এই ছবিতে ভাইজানের সঙ্গে রোম্যান্স করবেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মন্দানা। আগামী রোজার ঈদে ‘সিকান্দার’ মুক্তি পাবে বলে জানা গেছে।

রেড টু : ছয় বছর পর সিক্যুয়েল আসছে। অফিসার অময় পাট্টা নায়েকের চরিত্রে অজয় দেবগন। আগের পর্বে সৌরভ শুক্লের সঙ্গে অজয় দেবগনের দ্বৈরথ দর্শকের পছন্দ হয়েছিল। কালো টাকা এবং লখনৌয়ের প্রেক্ষাপটে তৈরি ছবি শেষ পর্যন্ত দর্শককে আসন ছাড়তে দেয়নি। যার সুফল মিলেছিল বক্স অফিসে। পরিচালক রাজকুমার গুপ্ত এবার অজয়ের বিপরীতে রেখেছেন রীতেশ দেশমুখকে। ছবিটি মুক্তি পাবে ১ মে।

হাউসফুল ফাইভ  : প্রত্যেক বছরের মতো চলতি বছরেও অক্ষয় কুমারের একাধিক ছবি মুক্তি পাওয়ার কথা। তবে তার মধ্যে ‘হাউসফুল ফাইভ’ নিয়ে দর্শকের উৎসাহ তুঙ্গে। পঞ্চম পর্বে সবচেয়ে বড় আকারে ছবিটিকে ভেবেছেন প্রযোজক সাজিদ নাডিয়াডওয়ালা। অক্ষয়ের কমেডিতে থাকছেন একঝাঁক তারকা। রয়েছেন অভিষেক বচ্চন, ফারদিন খান, জ্যাকলিন ফার্নান্ডেজ, নার্গিস ফাকরি প্রমুখ। তরুণ মনসুখানি পরিচালিত ছবিটি ৬ জুন মুক্তি পাওয়ার কথা।

ওয়ার টু : ২০১৯ সালে ‘ওয়ার’-এ কবীর চরিত্রটি হৃতিক রোশনকে অ্যাকশন হিরো হিসেবে নতুন ভাবে প্রতিষ্ঠা দেয়। নায়কের কাঁচাপাকা চুল, সুঠাম দেহ অনুরাগীদের মন জয় করে নেয়। সেই ছবির দ্বিতীয় পর্ব আসছে স্বাধীনতা দিবসে। এবারে খল চরিত্রে জুনিয়র এনটি আর ছবির অন্যতম চমক হতে চলেছেন। তবে সিদ্ধার্থ আনন্দের পরিবর্তে অয়ন মুখার্জী পরিচালকের আসনে প্রত্যাশা পূরণ করতে পারবেন কি না, সেটাই দেখার।

থামা  : হরর কমেডি এখন দর্শকের পছন্দের তালিকায়। গত বছর বলিউডে ‘স্ত্রী টু’ বক্স অফিসে সবচেয়ে বেশি ব্যবসা করেছে। এবার হরর কমেডিতে পা রাখতে চলেছেন আয়ুষ্মান খুরানা। সঙ্গে রয়েছেন রাশমিকা মান্দানা। ছবির ঘোষণার পর থেকেই চর্চা শুরু হয়েছে। আদিত্য সরপোতদার পরিচালিত ছবিটি দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

১২০ বাহাদুর  : দীর্ঘ বিরতির পর পর্দায় ‌ফিরছেন ফারহান আখতার। ২০২১ সালে স্পোর্টস ড্রামা ‘তুফান’-এ বক্সারের চরিত্রের পর এবার তিনি সেনার ভূমিকায়। নেপথ্যে রয়েছে ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধ। ছবির প্রেক্ষাপট রেজাংলা উপত্যকার যুদ্ধ। ইতোমধ্যে ছবিটির শ্যুটিং শুরু হয়েছে। রাজনীশ ঘাই পরিচালিত ছবিটি মুক্তি পাবে ২১ নভেম্বর।

আলফা : যশরাজ ফিল্মসের গুপ্তচর ব্রহ্মাণ্ডে এই প্রথম কেন্দ্রে নারী চরিত্র। থাকছেন আলিয়া ভাট এবং শর্বরী ওয়াগ। খল চরিত্রে ববি দেওল ছবির অন্যতম আকর্ষণ। ছবির শ্যুটিং শুরু হয়েছে গোপনে। শোনা যাচ্ছে, ছবিতে প্রযোজনা সংস্থার গুপ্তচর ব্রহ্মাণ্ডের অন্য ছবির তারকারা ক্যামিও চরিত্রে থাকতে পারেন। ছবিটি মুক্তি পাবে ২৫ ডিসেম্বর।

 

 

রোমাঞ্চকর লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের শুভসূচনা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ
রোমাঞ্চকর লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের শুভসূচনা

ঢাকার ডাক স্পোর্টস: ক্যারিয়ারে প্রথমবার ওয়েম্বলিতে খেলতে নেমে প্রতিপক্ষের উপহার পেয়ে দ্বিতীয় মিনিটেই গোল করলেন লামিন ইয়ামাল। অবশ্য প্রথমার্ধেই চার মিনিটের এক ঝড়ে দুই গোল করে পাল্টা জবাব দিল ইংল্যান্ড। দুই বদলি খেলোয়াড়ের গোলে জিতে নেশন্স লিগ অভিযান শুরু করল স্পেন।প্রথম ম্যাচ খেলতে নেমে শনিবার রাতে ৩-২ গোলে জিতেছে লুইস দে লা ফুয়েন্তের দল।

ইয়ামালের গোলে পিছিয়ে পড়া ইংল্যান্ডকে সমতায় ফেরান অ্যান্থনি গর্ডন। একটু পর স্বাগতিকদের এগিয়ে নেন কেইন। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে তার ওই পেনাল্টি মিসের হতাশা। একসঙ্গে বদলি নেমে স্পেনের পরের দুটি গোল করেন অ্যালেক্স বায়েনা ও মিকেল ওইয়ারসাবাল।

আন্তর্জাতিক ফুটবলে টানা অপরাজেয় রেকর্ড যাত্রা ৩৯ ম্যাচে নিয়ে গেল স্পেন। সবশেষ হারের তেতো স্বাদ পায় তারা ২০২৪ সালের মার্চে, কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে। প্রতিযোগিতামূলক ফুটবলে তাদের সবশেষ হার তো সেই ২০২৩ সালের মার্চে, ইউরো বাছাইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে। এ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচটিতে বল দখল ও আক্রমণে দুই দলই ছিল প্রায় সমানে-সমান। গোলের জন্য স্পেনের ১৫ শটের পাঁচটি ছিল লক্ষ্যে, আর ইংল্যান্ডের ১৩ শটের পাঁচটি লক্ষ্য ছিল।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। দলটির ডিফেন্ডার মার্ক গেয়ি নিজেদের বক্সের বাইরে বল পেয়ে বিপদমুক্ত না করে গোলরক্ষকের দিকে ঘুরে দাঁড়ান। ঠিক তার পেছনেই যে ইয়ামাল ওত পেতে আছেন, সেদিকে যেন খেয়ালই করেননি তিনি। প্রতিপক্ষের থেকে বল কেড়ে নিয়ে বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষকের পাশ দিয়ে শট নেন ১৯ বছর বয়সি খেলোয়াড়। বল পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।

ইয়ামালের দ্বিতীয় মিনিটের গোলটি ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে কোনো দলের তৃতীয় দ্রুততম। অষ্টম মিনিটে ইংল্যান্ডের জালে বল জড়ায় আবার। ফাবিয়া রুইসের ক্রসে বক্সে প্রথম স্পর্শে ভলিতে লক্ষ্যভেদ করেন বিশ্বকাপ ফাইনালে বদলি নেমে একমাত্র গোলটি করা ফেররান তরেস। কিন্তু তিনি অফসাইডে থাকায় গোল মেলেনি।

ষোড়শ মিনিটে ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ হাতছাড়া করেন তরেস। ইয়ামালের থ্রু বল ধরে বক্সে ঢুকে পড়েন তিনি। তার সামনে একমাত্র বাধা ছিল গোলরক্ষক। পিএসজি স্ট্রাইকারের প্রচেষ্টা এগিয়ে এসে রুখে দেন জেমস ট্র্যাফোর্ড।২৭তম মিনিটে আরেকটি সুযোগ নষ্ট করেন তরেস। রদ্রির পাস ধরে বক্সে ঢুকে পড়েন তিনি, এবারও সামনে ছিল কেবল গোলরক্ষক, কিন্তু বাইরে মেরে বসেন বার্সেলোনার সাবেক এই খেলোয়াড়।

ইংল্যান্ডের খেলোয়াড়দের মধ্যে শুরু থেকে সবচেয়ে উজ্জ্বল ছিলেন যিনি, সেই গর্ডন সমতা টানেন ৩৬তম মিনিটে। নিজেদের অর্ধে ব্যাকহিল ফ্লিকে জুড বেলিংহ্যামের উদ্দেশ্যে বল বাড়িয়ে এগিয়ে যান তিনি। রেয়াল মাদ্রিদ মিডফিল্ডারের ফিরতি পাস ধরে বক্সের বাইরে থেকে শটে উনাই সিমনকে পরাস্ত করেন বার্সেলোনার উইঙ্গার।

৪০তম মিনিটে ডিফেন্ডার মার্ক কুকুরেইয়ার ভুলে দ্বিতীয় গোল হজম করে স্পেন। বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে নিকো ও’রাইলির দারুণ ক্রসে বক্সে হেড করেন কেইন, আটকানোর চেষ্টায় পা বাড়ান কুকুরেইয়া, তার ঊরুতে পড়ে বল জালে জড়ায়।বিশ্বকাপে আট ম্যাচে স্রেফ একটি গোল হজম করে স্পেন, আর এখানে চার মিনিটের মধ্যে দুই গোল খেয়ে বসে তারা।দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে বেলিংহ্যামকে বক্সে রদ্রি ফাউল করলে মনিটরে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু কেইনের স্পট কিক ক্রসবারে লেগে ফিরে আসে। শট নেওয়ার মুহূর্তে কিছুটা পা পিছলে যায় ইংল্যান্ড অধিনায়কের।

৫৫তম মিনিটে নিকো উইলিয়ামস ও তরেসকে তুলে বায়েনা ও ওইয়ারসাবালকে নামান স্পেন কোচ।মাঠে নামার চার মিনিট পরই দলকে সমতায় ফেরান বায়েনা। ডান দিক থেকে দানি ওলমোর পাস বক্সের বাইরে পেয়ে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন তিনি।৭৪তম মিনিটে দলের পরের গোলেও জড়িয়ে আছে বায়েনার নাম। তার পাস বক্সে পেয়ে এগিয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করেন ওইয়ারসাবাল।

৪৭তম মিনিটে চমৎকার এক গোলে দলকে এগিয়ে নেন ৪১ বছর বয়সি ক্রোয়াট অধিনায়ক লুকা মদ্রিচ। ৫৪তম মিনিটে কারাবেকের গোলে ম্যাচে ফেরে স্বাগতিকরা। ৭৭তম মিনিটে জয়সূচক গোলটি করেন মারিও পাসালিচ।