পররাষ্ট্রনীতি নিয়ে শেষ ভাষণ
নিজেকে ‘সফল’ দাবি বাইডেনের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রশাসনের চার বছরের শাসনামল নিয়ে একটি বিদায়ী ভাষণ দিয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরে দেওয়া এ ভাষণে তিনি তার নানা পররাষ্ট্রনীতির সাফল্য তুলে ধরেন।
বাইডেন বলেন, আমরা একটি বাঁকবদলের মুহূর্তে রয়েছি। স্নায়ুযুদ্ধ-পরবর্তী যুগ শেষ হয়েছে। একটি নতুন যুগের সূচনা হয়েছে।
তিনি আরও বলেন, এই চার বছরে আমরা নানা সংকট মোকাবিলা করেছি এবং সেই পরীক্ষাগুলো পেরিয়ে এখন আরও শক্তিশালী অবস্থানে রয়েছি।
তবে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারসহ বেশ কিছু বিষয়ে সমালোচনার মুখে পড়েছে বাইডেনের প্রশাসন। বিশেষ করে, গাজার যুদ্ধ চলাকালীন ইসরায়েলের কাছে রেকর্ড পরিমাণ সামরিক সহায়তা পাঠানো নিয়ে তার প্রশাসনের অবস্থান সমালোচিত হয়েছে।
গাজা যুদ্ধ ও যুদ্ধবিরতির আলোচনা
গাজায় যুদ্ধবিরতির আলোচনা নিয়ে বাইডেন বলেন, আমরা এমন একটি প্রস্তাবের দোরগোড়ায় রয়েছি, যা আমি মাসখানেক আগে উপস্থাপন করেছিলাম।



আপনার মতামত লিখুন