খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ট্রাম্পের অভিষেক ঘিরে নিরাপত্তার চাদরে ঢাকা ওয়াশিংটন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৪:৪৩ অপরাহ্ণ
ট্রাম্পের অভিষেক ঘিরে নিরাপত্তার চাদরে ঢাকা ওয়াশিংটন

হোয়াইট হাউজে ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের অভিষেক ঘিরে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে গেছে ওয়াশিংটন ডিসি। সমবেত হাজারো সমর্থকদের তল্লাশি করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৫ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। স্থাপন করা হয়েছে প্রয়োজনীয় সংখ্যক তল্লাশি চৌকি ও প্রায় ৪৮ কিলোমিটার দীর্ঘ অস্থায়ী বেড়া। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আগামী সোমবার ইউএস ক্যাপিটলের সিঁড়িতে শপথ গ্রহণের পর হোয়াইট হাউজ পর্যন্ত কুচকাওয়াজের মধ্যে দিয়ে ট্রাম্পের অভিষেকের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এরপর সপ্তাহান্তে দেখা যাবে পাল্টাপাল্টি ট্রাম্প বিরোধীদের বিক্ষোভ ও রিপাবলিকানদের আনন্দ মিছিল।

Capture
অস্থায়ী নিরাপত্তা বেষ্টনী -রয়টার্স

অভিষেক অনুষ্ঠানকে সামনে রেখে নিরাপত্তা নিশ্ছিদ্র করতে চাওয়ার পেছনে আরেকটি কারণ হলো গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রে ঘটা ভয়ংকর কিছু বিচ্ছিন্ন হামলা, যা এককভাবে কোনও ব্যক্তি পরিচালনা করেছেন। ট্রাম্পকে ইতোমধ্যে দুবার হত্যার চেষ্টা করা হয়েছে। প্রথমবার হামলাকারীর গুলি তার কানের পাশে দিয়ে চলে যায়। এছাড়া বছরের শুরুতেই দুটি ভয়াবহ হামলা হয়েছে যুক্তরাষ্ট্রে। নিউ অরলিন্সে এক সাবেক মার্কিন সেনা ট্রাক নিয়ে নববর্ষ উদযাপনকারীদের ভিড়ে ঢুকে পড়লে ১৪ জন নিহত এবং বহু লোক আহত হন। একই দিনে কর্মরত আরেক সেনা লাস ভেগাসে ট্রাম্প ব্র্যান্ডের একটি হোটেলের সামনে টেসলা সাইবার ট্রাক বিস্ফোরণ ঘটান। এতে তার মৃত্যু হয়।

নিরাপত্তার দায়িত্বে থাকা ইউএস সিক্রেট সার্ভিসের স্পেশাল এজেন্ট ম্যাট ম্যাককুল এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা খুব নিরাপত্তা ঝুঁকিতে আছি। সুনির্দিষ্ট হামলার বদলে একক ব্যক্তির বিচ্ছিন্ন হামলা বা লোন উলফ অ্যাটাক নিয়ে উদ্বিগ্ন মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা। তারা বলেছেন, অভিষেক অনুষ্ঠানে নির্দিষ্ট ও সুপরিকল্পিত হামলা সম্পর্কে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। তবে একক হামলাকারী নিয়ে উদ্বিগ্ন তারা। মার্কিন ক্যাপিটল পুলিশ জানিয়েছে, আগুন দেওয়ার চেষ্টা করার সময় ক্যাপিটল ভবনের কাছ থেকে একজনকে আটক করা হয়েছে। ক্যাপিটল পুলিশের প্রধান থমাস ম্যাঙ্গার নিরাপত্তাসংক্রান্ত ব্রিফিংয়ে বলেন, আগামী সপ্তাহজুড়ে উচ্চ সতর্কতামূলক ব্যবস্থা জারি থাকবে। একক হামলাকারীরা আমাদের প্রধান শঙ্কা।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।