খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

কমতে পারে ইন্টারনেট-ওষুধেও

রেস্তোরাঁয় ভ্যাট ফিরছে আগের হারে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ১২:১০ অপরাহ্ণ
রেস্তোরাঁয় ভ্যাট ফিরছে আগের হারে

হোটেল ও রেস্তোরাঁ খাতে ভ্যাট আগের মতো পাঁচ শতাংশ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ বিষয়ে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আদেশ জারি করবে এনবিআর।

এছাড়া ওষুধ ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) ব্যবসায় ভ্যাটের হার কমতে পারে। এনবিআরের ঊর্ধ্বতন সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৯ জানুয়ারি ফল, বিস্কুটসহ শতাধিক পণ্যে ভ্যাট ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেয় এনবিআর। এরপর তীব্র সমালোচনা শুরু হয়। এনবিআর সূত্রে জানা গেছে, ওষুধ ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপির ভ্যাট কমানো হতে পারে। আর রেস্তোরাঁ খাতে ভ্যাট ফিরছে আগের হারে।

হোটেল ও রেস্তোরাঁ সেবায় ১০ শতাংশ ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। আগে ভ্যাটের হার ছিল ৫ শতাংশ। এই খাতে তিনগুণ ভ্যাট বাড়ায় এনবিআর।

এছাড়া ইন্টারনেট সেবায় ১০ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। এই সেবায় আগে কোনো ভ্যাট ছিল না। অন্যদিকে ওষুধের ক্ষেত্রে স্থানীয় ব্যবসা পর্যায়ে ভ্যাট ২.৪ শতাংশ থেকে বাড়িয়ে তিন শতাংশ করা হয়।

 

এনবিআর সূত্রে জানা গেছে, রেস্তোরাঁ খাতে ভ্যাটের হার আগের মতো ৫ শতাংশ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানতে চাইলে বৃহস্পতিবার এনবিআরের দ্বিতীয় সচিব বদরুজ্জামান মুন্সী বলেন, মূসক ও ভ্যাট সংক্রান্ত অর্ডিন্যান্সের মাধ্যমে রেস্তোরাঁ সেবার ক্ষেত্রে ১০ শতাংশ ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। সরকার এই সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন এনেছে। এ খাতের ভ্যাট পুনরায় পাঁচ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মোতাবেক রাজস্ব বোর্ড কার্যক্রম গ্রহণ করেছে। আশা করছি আজ অথবা রোববারের মধ্যে জারি হবে।

তিনি বলেন, গতকাল আমরা রেস্তোরাঁ মালিক সমিতিকে চিঠি দিয়ে জানিয়েছিলাম সিদ্ধান্ত পুনঃবিবেচনা করবো। আরও গুরুত্বপূর্ণ কয়েকটি পণ্যের বিষয়ে আলাপ, আলোচনা চলছে। কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি।

অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের রইদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের রইদ

ঢাকার ডাক বিনোদন ডেস্ক: অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। অস্কারের ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতার জন্য সিনেমাটিকে বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) সভাপতি ড. মোহাম্মদ জহিরুল ইসলাম বাংলাদেশের নির্বাচিত সিনেমা হিসেবে ‘রইদ’-এর নাম ঘোষণা করেন।

অস্কার বাংলাদেশ কমিটি জানিয়েছে, ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়সীমা ১৬ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে মোট পাঁচটি চলচ্চিত্র জমা পড়ে। এগুলো হলো—রেদওয়ান রনির ‘দম’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মোহাম্মদ তৌকির ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চাঁনখারপুল’।

তবে পরবর্তী সময়ে ‘মানুষের বাগান’ স্বেচ্ছায় প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়। ফলে বাকি চারটি চলচ্চিত্র নিয়ে পর্যালোচনা করে অস্কার বাংলাদেশ কমিটি। চলচ্চিত্রগুলোর বিভিন্ন দিক বিশ্লেষণের পর সর্বসম্মত সিদ্ধান্তে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য ‘রইদ’ সিনেমাকে চূড়ান্ত করা হয়।

ড. মোহাম্মদ জহিরুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের অস্কার বাংলাদেশ কমিটিতে ছিলেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।

রইদ’ নির্মাতা মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে তার নির্মিত প্রথম সিনেমা ‘হাওয়া’ দেশ-বিদেশে আলোচিত হয়। এবার ‘রইদ’-এর মাধ্যমে অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন এই নির্মাতা।

বাংলাদেশ থেকে অস্কারে সিনেমা পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে নির্বাচিত হয়েছে ‘রইদ’। পরবর্তী ধাপে বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা পড়া চলচ্চিত্রগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে সিনেমাটি।অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৭ সালের ১৪ মার্চ অনুষ্ঠিত হবে ৯৯তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে এই পুরস্কার।