খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রবিবার থেকে গাজায় যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ১২:২১ অপরাহ্ণ
রবিবার থেকে গাজায় যুদ্ধবিরতি

দ্বিতীয় পর্যায়ে বাকি জিম্মিদের মুক্তি, ইসরায়েলের সম্পূর্ণ সেনা প্রত্যাহার এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হবে। তৃতীয় ধাপে গাজার পুনর্গঠন এবং জিম্মিদের দেহাবশেষ ফেরত দেওয়া হবে। কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম পর্যায়ে মুক্তিপ্রাপ্ত জিম্মিদের মধ্যে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা থাকবেন। চুক্তি নিয়ে ইসরায়েলি মন্ত্রিসভায় বিভাজন দেখা দিয়েছে। জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভীর এই চুক্তিকে ‘ভয়ানক’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বন্দিদের মুক্তি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার দল চুক্তি অনুমোদিত হলে সরকার থেকে বেরিয়ে যাবে বলে হুমকি দেয়।

অপরদিকে, অর্থমন্ত্রী বেজালেল স্মট্রিচ বলেন, যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষে যুদ্ধ পুনরায় শুরু না হলে তার দলও সরকার ত্যাগ করবে। হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সংঘর্ষ শুরুর পর থেকে গাজায় ৪৬ হাজার ৮৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। দুই-তৃতীয়াংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং খাদ্য, ওষুধ ও জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে। চুক্তি বাস্তবায়নের জন্য মিসরের রাজধানী কায়রোতে একটি যৌথ কার্যক্রম কক্ষ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে কাতার, যুক্তরাষ্ট্র, মিসর, ফিলিস্তিন এবং ইসরায়েলের প্রতিনিধিরা থাকবেন। এই চুক্তি নিয়ে এক মায়ের মন্তব্য, ৪৬৯ দিন ধরে আমাদের প্রিয়জনরা জিম্মি। এখন আমাদের আশা জাগছে। আমরা চাই সবাই নিরাপদে ঘরে ফিরে আসুক এবং যুদ্ধ শেষ হোক।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।