খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ট্রাম্পের অভিষেকের পরেই ভিডিও কলে জিনপিং-পুতিনের আলোচনা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮:১০ অপরাহ্ণ
ট্রাম্পের অভিষেকের পরেই ভিডিও কলে জিনপিং-পুতিনের আলোচনা

ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের কয়েক ঘণ্টা পরেই ভিডিও কলে কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তারা চীন-রাশিয়া সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার করেছেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

পুতিন জিনপিংকে ‘প্রিয় বন্ধু’ বলে উল্লেখ করে জানান, রাশিয়া ও চীন বাইরের চাপ থাকা সত্ত্বেও বন্ধুত্ব, পারস্পরিক বিশ্বাস এবং সমর্থনের ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলছে। জিনপিং পুতিনকে কৌশলগত সমন্বয় আরও গভীর করার পাশাপাশি বৈধ স্বার্থ রক্ষার আহ্বান জানান। এর আগে, গত মঙ্গলবার (২১ জানুয়ারি) ট্রাম্প বেইজিংয়ের বিরুদ্ধে শুল্ক আরোপের হুমকি দিয়ে তাদের ‘অবিচারকারী’ বলে উল্লেখ করেন। পাশাপাশি, তিনি মস্কোর উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউক্রেন যুদ্ধের সমাধান না হলে ‘বড় ধরনের সমস্যা’ দেখা দেবে।

এ বিষয়ে পুতিন জিনপিংকে জানান, যে কোনো সমাধানে রাশিয়ার স্বার্থকে সম্মান করতে হবে। তবে রাশিয়ার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের বলেছেন, এই ভিডিও কলের কোনো অংশ ট্রাম্পের অভিষেকের সঙ্গে সম্পর্কিত নয়। প্রায় দেড় ঘণ্টার এই ভিডিও কলে দুই নেতা মধ্যপ্রাচ্য, দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ানের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, জিনপিং ‘বহিরাগত অনিশ্চয়তা’ মোকাবিলায় রাশিয়ার সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।