খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

গ্রামীণ ট্রাস্টের মালিকানায় আসছে নতুন বিশ্ববিদ্যালয়

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ৭:৩৬ অপরাহ্ণ
গ্রামীণ ট্রাস্টের মালিকানায় আসছে নতুন বিশ্ববিদ্যালয়

নতুন আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় চালু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়টির মালিকানায় থাকছে গ্রামীণ ট্রাস্ট। রাজধানীর উত্তরায় বেসরকারি গ্রামীণ বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস হবে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সূত্র এ তথ্য নিশ্চিত করে। সম্প্রতি ইউজিসির প্রতিনিধিদল ক্যাম্পাসটি পরিদর্শন করে। পরিদর্শনকালে প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। পরে বিশ্ববিদ্যালয়ের স্থাপনা ঘুরে দেখেন প্রতিনিধিদলের সদস্যরা।

ইউজিসি সূত্র জানায়, পরিদর্শন করার পর ইউজিসি থেকে বিশ্ববিদ্যালয়টির অনুমোদন দেওয়া সংক্রান্ত একটি প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর সেখান থেকে নতুন এ বিশ্ববিদ্যালয়টির অনুমোদন দেওয়া হবে। ইউজিসির নীতিমালা অনুযায়ী, বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় কমপক্ষে এক একর এবং অন্যান্য এলাকায় দুই একর জমি থাকার বিধান রয়েছে। তবে রাজধানীর উত্তরা-উত্তর এলাকায় অবস্থিত অনুমোদনের অপেক্ষায় থাকা গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫ একর জমি রয়েছে।

 

জানতে চাইলে ইউজিসির পরিদর্শন টিমের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, সম্প্রতি আমরা গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করেছি। প্রতিনিধিদল এ বিশ্ববিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে খুবই ইতিবাচক সাড়া পেয়েছে। তিনি বলেন, সাধারণত একটি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য ঢাকা শহরে এক একর জায়গার প্রয়োজন হয়, সেখানে এ বিশ্ববিদ্যালয়টির ২৫ একর মতো জায়গা রয়েছে। এখন নতুন বিশ্ববিদ্যালয়টির অনুমোদনের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় দেখবে। বর্তমানে দেশে ইউজিসির অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে ১১৫টি। এরমধ্যে ১০৬টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাকি ৯টি বিশ্ববিদ্যালয়ে নানান জটিলতায় শিক্ষা কার্যক্রম বন্ধ। এসব বিশ্ববিদ্যালয় ভর্তিতে সতর্কতা দিয়েছে ইউজিসি।

 

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।