খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

লন্ডনের সার্পেন্টাইন গ্যালারির ডিজাইনার বাংলাদেশের মেরিনা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ১২:৪৪ অপরাহ্ণ
লন্ডনের সার্পেন্টাইন গ্যালারির ডিজাইনার বাংলাদেশের মেরিনা

লন্ডনের সার্পেন্টাইন আর্ট গ্যালারির এই বছরের ডিজাইনার হি‌সে‌বে স্থান ক‌রে নিয়েছেন বাংলাদেশের স্থপতি ও শিক্ষাবিদ মেরিনা তাবাসসুম। পাশাপাশি স্বীকৃতি পেয়েছে তার প্রতিষ্ঠান মেরিনা তাবাসসুম আর্কিটেক্টস। ২০০০ সালে ডেম জাহা হাদিদের সাথে শুরু হওয়া এই ঐতিহাসিক উদ্যোগের ২৫তম বছর মেরিনা তাবাসসুমের প্যাভিলিয়নের মাধ্যমে শুরু হবে। চলতি বছরের ৬ জুন সার্পেন্টাইন সাউথ-এ জনসাধারণের জন‌্য এ‌টি উন্মোচন করা হবে। বেটিনা কোরেকের, চিফ এক্সিকিউটিভ এবং হান্স উলরিচ ওব্রিস্ট, আর্টিস্টিক ডিরেক্টর বলেছেন: “এ ক্যাপসুল ইন টাইম পৃথিবীর সাথে সংযোগকে সম্মান করবে এবং জা‌তিগত চেতনাকে উদযাপন করবে।

মেরিনা তাবাসসুম স্থাপত্য প্রকল্পের জন্য খ্যাত। তিনি ২০১৬ সালে স্থাপত্যের জন্য আগা খান পুরস্কার পান। মেরিনা তাবাসসুম ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন ক্যান্সার চিকিৎসক। মার্কিন সাময়িকী টাইম-এর ২০২৪ সালের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন মেরিনা। উদ্ভাবক ক্যাটাগরিতে তিনি এই তালিকায় স্থান পেয়েছেন। মেরিনা তাবাসসুম গণমাধ‌্যম‌কে বলেন, “এবারের সার্পেন্টাইন প্যাভিলিয়নের স্থপতি হিসেবে নির্বাচিত হতে পেরে আমরা রোমাঞ্চিত। আমাদের নকশাটি কল্পনা করার সময়, আমরা কমিশনের ক্ষণস্থায়ী প্রকৃতির ওপর প্রতিফলিত করেছি যা আমাদের কাছে স্মৃতি এবং সময়ের ক্যাপসুল হিসাবে প্রদর্শিত হয়।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।