খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ওয়াশিংটনে সামরিক হেলিকপ্টারের সঙ্গে উড়োজাহাজের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ১২:০৩ অপরাহ্ণ
ওয়াশিংটনে সামরিক হেলিকপ্টারের সঙ্গে উড়োজাহাজের সংঘর্ষ

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিরতে মধ্য-আকাশে একটি সামরিক হেলিকপ্টারের সঙ্গে আমেরিকান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সংঘর্ষ হয়েছে। যাত্রীবাহী উড়োজাহাজটিতে ৬০ জন যাত্রী এবং চার জন ক্রু সদস্য ছিলেন এবং সামরিক হেলিকপ্টারটিতে তিন মার্কিন সেনা সদস্য ছিলেন। এ দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দেশটির ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এ তথ্য জানিয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৯টার দিকে ওয়াশিংটনের রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবনন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় উড়োজাহাজটি বিমানবন্দরের রানওয়ে ৩৩ এর দিকে এগিয়ে যাচ্ছিল। সংঘর্ষের পর সেটি ওয়াশিংটনের পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে।

রয়টার্সের এক খবরে বলা হয়েছে, উড়োজাহাজটি বিধ্বস্তের পর নদী থেকে এখন পর্যন্ত চার জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থার বিষয়ে কিছু জানা যায়নি।

টেক্সাসের সিনেটর টেড ক্রুজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেছেন, ‘সেখানে হতাহতের ঘটনা ঘটেছে বলে জেনেছি আমরা। তবে কতজনকে হারিয়েছি, তা এখনও জানতে পারিনি।’ অবশ্য ক্রুজ তার তথ্যগুলোর কোনও উৎসও প্রকাশ করেননি।

উড়োজাহাজটি কানসাস থেকে ওয়াশিংটনে এসেছিল। ঘটনার পর বড় ধরনের জরুরি উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবনন্দর থেকে সব ধরনের বিমান চলাচল বন্ধ রয়েছে।ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে ‘ভয়াবহ দুর্ঘটনা’ উল্লেখ করে নিহতদের আত্মার শান্তি কামনা করেছেন। এরইমধ্যে উদ্ধার কাজের জন্য সব কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও বিবৃতিতে জানিয়েছেন তিনি।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।