খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ঢাবির ভূগোল বিভাগের ৭৫ বছর পূর্তি উদযাপন ২৮ ফেব্রুয়ারি

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০৩ অপরাহ্ণ
ঢাবির ভূগোল বিভাগের ৭৫ বছর পূর্তি উদযাপন ২৮ ফেব্রুয়ারি

২৮ ফেব্রুয়ারি প্রতিষ্ঠার ৭৬ বছরে পদার্পণ করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ। এ উপলক্ষে এদিন ৭৫ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে বিভাগটি। দিনব্যাপী এই অনুষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে, যা সকাল সাড়ে ৯টা শুরু হয়ে রাত পর্যন্ত চলবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ৭৫ বছর পূর্তি উদযাপন কমিটি।

সংবাদ সম্মেলনে ভূগোল ও পরিবেশ বিভাগের ৭৫ বছর পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক ও বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শহীদুল ইসলাম বলেন, আমাদের বিভাগের ৭৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে এমন কিছু ইভেন্ট থাকবে যা বিভাগের অ্যালামনাই ও বর্তমান শিক্ষার্থীরা দীর্ঘদিন মনে রাখতে পারে। আমরা অবশ্যই অ্যাকাডেমিক পরিবেশ অক্ষুণ্ণ রেখে এসব আয়োজন করব। আমাদের অ্যালামনাই ও বর্তমানদের মিলনমেলার জন্য সুন্দরভাবে প্রোগ্রামটা সাজানো হবে। আমাদের এই ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা খুবই প্রতিভাবান। আমাদের অ্যালামনাই ও তাদের পরিবারে অনেক শিল্পী রয়েছে যাদের মাধ্যমে একটা মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৭৫ বছর পূর্তি উদযাপন কমিটির সদস্য সচিব মনোয়ার হোসেন খান। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ তার গৌরবময় ৭৫ বছর পূর্ণ করেছে। ১৯৪৮ সালে ড. নাফিস আহমেদের নেতৃত্বে বিভাগটি কার্জন হলের ভূতত্ত্ব বিভাগের দু’টি কক্ষ নিয়ে যাত্রা শুরু করে। পরে এটি ধীরে ধীরে বিস্তৃত হয়ে বর্তমান ভবনে স্থানান্তরিত হয়। দীর্ঘ এই সময়ে বিভাগটি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও প্রশিক্ষণের মাধ্যমে দেশে-বিদেশে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জানিয়েছেন বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসিবৃন্দ এবং ট্রেজারার মহোদয় উপস্থিত থাকবেন বলে আশা করছি। এছাড়াও দেশ-বিদেশের স্বনামধন্য ভূগোলবিদগণ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

লিখিত বক্তব্যে মনোয়ার হোসেন জানান, অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আগ্রহীদের আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে নিবন্ধন করার সুযোগ রয়েছে। অংশগ্রহণকরীরা নিবন্ধন করতে চাইলে ০১৫৫২৪২৪৫২৩ অথবা ০১৭১১৫৮২২৩২ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

এতে আরো বলা হয়, এ অনুষ্ঠানে বিভাগের ৭৫ বছরের অর্জন, গবেষণা, শিক্ষা ও উদ্ভাবনের সাফল্য তুলে ধরতে মোট ১২টি সাব-কমিটি নিরলসভাবে কাজ করে চলেছে। এছাড়া, অনুষ্ঠানে বিভিন্ন চমকপ্রদ ইভেন্ট ও পর্যালোচনা পর্ব থাকবে, যেখানে বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণের মাধ্যমে এর গৌরবময় ইতিহাসকে স্মরণ করার পাশাপাশি ভবিষ্যতের পথচলাকে আরও সমৃদ্ধ করবে।

আওয়ামীপন্থী শিক্ষকদের ব্যাপারে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ৭৫ বছর পূর্তি উদযাপন কমিটির এক সদস্য বলেন, আমাদের প্রোগ্রামে কোনো বিতর্কিত লোক থাকবে না। আমরা এদিকটা সর্বোচ্চ নজর দিব। তবে আমরা কাউকে অসম্মানও করব না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা আছেন তারা নিজেরাই নিজেদের গন্তব্য ঠিক করে নিবে।

 

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।