খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

জাবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন রাসেল ও ফাতেমা

সাহামিনা আক্তার দিতি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:২৪ অপরাহ্ণ
জাবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন রাসেল ও ফাতেমা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অধ্যাপক হাফিজা খাতুন স্বর্ণপদক পেয়েছেন মো. রাসেল মাহমুদ ও ফাতেমা তুজ জহুরা।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান প্রধান অতিথি হিসেবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

প্রতিযোগিতায় ছাত্র হলের মধ্যে শহীদ সালাম-বরকত হল ৪০ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন ও জাতীয় কবি কাজী নজরুল ইসলা হল ৩২ পয়েন্ট পেয়ে রানার আপ, ছাত্রী হলের মধ্যে বেগম সুফিয়া কামাল হল ৪০ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন এবং রোকেয়া হল ২০ পয়েন্ট অর্জন করে রানার আপ হয়েছে। ছাত্রদের মধ্যে দ্রুততম মানব সুজন ইসলাম এবং ফাতেমা তুজ জহুরা দ্রুততম মানবী হন। প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব।

এছাড়াও ৪৮তম কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পরিচালনা কমিটির আহ্বায়ক ও প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় সভাপতি, শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কমর্চারী প্রমুখ উপস্থিত ছিলেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।