খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মে’র তৃতীয় সপ্তাহে জাকসু নির্বাচন : উপাচার্য

সাহামিনা আক্তার দিতি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:১০ অপরাহ্ণ
মে’র তৃতীয় সপ্তাহে জাকসু নির্বাচন : উপাচার্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন মে মাসের ২১ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতি অধ্যাপক ড মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন ২০২৫ সালের মে মাসের তৃতীয় সপ্তাহে (২১ মে’র মধ্যে) অনুষ্ঠিত হবে। এতউদ্দেশ্যে ইতোমধ্যে গঠিত নির্বাচনী কমিশন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠণতন্ত্র অনুযায়ী নির্বাচনের ন্যূনতম ২১ (একুশ) দিন পূর্বে অর্থাৎ ২০২৫ সালের এপ্রিল মাসের শেষ সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষনা করবে।

উল্লেখ্য, পূর্বোঘোষিত রোড ম্যাপ অনুযায়ী গত ১ ফেব্রুয়ারী জকসু নির্বাচনের তফসিল ঘোষণার কথা থাকলেও জাকসুর গঠনতন্ত্র সংস্কার ও জুলাইয়ে শিক্ষক-শিক্ষার্থীদের হামলার বিচার করার পরে নির্বাচন চান জাবি শাখা ছাত্রদল। তারই পরিপ্রেক্ষিতে ১০ সদস্যের একটি সংস্কার কমিটি গঠন করা হয়। জাকসু ও হল সংসদের গঠনতন্ত্রের সংস্কার বিষয়ে সংশ্লিষ্ট কমিটির সুপারিশ নিয়ে জাকসু ও হল সংসদ নির্বাচন যৌক্তিক সময়ে অনুষ্ঠানের জন্য ৬ ফেব্রুয়ারী সিদ্ধান্ত ঘোষণার তারিখ গৃহীত হয়।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।