খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

আমেরিকার পেমেন্ট সিস্টেমে অস্থিরতা: মাস্কের হস্তক্ষেপ নিয়ে বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ১:০৩ অপরাহ্ণ
আমেরিকার পেমেন্ট সিস্টেমে অস্থিরতা: মাস্কের হস্তক্ষেপ নিয়ে বিতর্ক

যুক্তরাষ্ট্রের পেমেন্ট সিস্টেমে ইলন মাস্কের সংশ্লিষ্টতা নিয়ে সৃষ্টি হয়েছে তুমুল বিতর্ক। সামাজিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান অ্যাডভোক্যাপ অভিযোগ করেছে, ট্রাম্প প্রশাসনের হস্তক্ষেপের কারণে তারা এখনো সরকারের কাছ থেকে তাদের পাওনা অর্থ পায়নি।

গত ২৮ জানুয়ারি উইসকনসিনের ফন্ড ডু ল্যাক শহর-ভিত্তিক প্রতিষ্ঠানটি তাদের ‘হেড স্টার্ট’ কর্মসূচির আওতায় কর্মীদের বেতন ও অন্যান্য ব্যয় নির্বাহের জন্য সরকারের কাছে ২ লাখ ৫০ হাজার ডলার চেয়েছিল। তবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত তারা পেয়েছে মাত্র ৪৪ হাজার ডলার। ফলে প্রতিষ্ঠানটি ব্যাংক ঋণের মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

শিগগির অর্থ না পেলে অ্যাডভোক্যাপ তাদের ‘হেড স্টার্ট’ কর্মসূচি বন্ধ করে দিতে বাধ্য হবে। তার ফলে অন্তত ৮০ জন কর্মী চাকরি হারাবেন এবং ২০২ জন শিশু সেবা থেকে বঞ্চিত হবে। এই ঘটনায় উঠে এসেছে ইলন মাস্কের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি” (ডিওজিই)-এর কার্যক্রম। জানা গেছে, ট্রাম্প প্রশাসনের নতুন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট মাস্কের ঘনিষ্ঠ ব্যক্তিদের ব্যুরো অব দ্য ফিসকাল সার্ভিসে প্রবেশাধিকার দিয়েছেন। এর মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রের সরকারি অর্থ লেনদেন নিয়ন্ত্রণকারী একটি গুরুত্বপূর্ণ সিস্টেমে হস্তক্ষেপ করতে পারে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।