খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

সোমবার শেষ হচ্ছে সরকারি মেডিকেলে ভর্তি কার্যক্রম

খান আহমেদ ইফতেখার, মেডিকেল ডেস্ক, ঢাকা
প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:০৩ অপরাহ্ণ
সোমবার শেষ হচ্ছে সরকারি মেডিকেলে ভর্তি কার্যক্রম

আগামী দুই দিনের মধ্যে শেষ হচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সরকারি মেডিকেল কলেজে ব্যাচেলর ইন মেডিসিন এন্ড ব্যাচেলর ইন সার্জারি (এমবিবিএস) কোর্সে শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুয়ায়ী সোমবার (২৪ ফেব্রুয়ারি) পর্যন্ত ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা। দ্বিতীয় দফায় ভর্তির মেয়াদ বাড়িয়ে গত ১২ ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ ফেব্রুয়ারি এমবিবিএস ভর্তি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস কোর্সে ভর্তির সময়সীমা আগামী ২৪ ফেব্রুয়ারি অফিস চলাকালীন সময় পর্যন্ত বৃদ্ধি করা হলো। একই সাথে ভর্তিকৃত শিক্ষার্থীদের তথ্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েব পোর্টালে অর্ন্তভুক্ত করার জন্য বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এর আগে ৬ ফেব্রুয়ারি প্রকাশিত নোটিসে ভর্তির সময় বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছিল।

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে ১৯ জানুয়ারি এর ফলাফল প্রকাশ করা হয়। ২ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তির সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।