খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

অস্কারে ইতিহাস গড়তে যাচ্ছেন ব্ল্যাকপিংকের লিসা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৪৬ অপরাহ্ণ
অস্কারে ইতিহাস গড়তে যাচ্ছেন ব্ল্যাকপিংকের লিসা

দক্ষিণ কোরিয়ার মেয়েদের ব্যান্ড ব্ল্যাকপিংকের অন্যতম সদস্য লিসা প্রথমবার অস্কার মঞ্চে গান গেয়ে ইতিহাস রচনা করতে যাচ্ছেন। তিনিই প্রথম কোরিয়ান পপতারকা যাকে গাইতে দেখা যাবে অস্কারে। তবে একা নন, ব্রিটিশ গায়িকা রেই ও আমেরিকান র‌্যাপার দোজা ক্যাটের সঙ্গে তার একটি পরিবেশনা থাকছে এবারের আসরে। ৯৭তম অস্কার অনুষ্ঠানের নির্বাহী প্রযোজক রাজ কাপুর ও কেটি মুল্যান আয়োজকদের অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্য জানিয়েছেন। গত ৭ ফেব্রুয়ারি প্রকাশিত ‘বর্ন অ্যাগেইন’ শিরোনামের একটি গানে একসঙ্গে কাজ করেছেন লিসা, দোজা ক্যাট ও রেই। এটি লিসা অভিনীত ‘দ্য হোয়াইট লোটাস’ সিরিজের তৃতীয় মৌসুমে ব্যবহৃত হয়েছে। তার নতুন অ্যালবাম ‘অল্টার ইগো’তে থাকবে এই গান। ব্রিটিশ অভিনেত্রী-গায়িকা সিনথিয়া এরিভো ও আমেরিকান গায়িকা-অভিনেত্রী আরিয়ানা গ্র্যান্ডে তাদের ব্লকবাস্টার ছবি ‘উইকেড’-এর গানের মেডলি পরিবেশন করবেন বলে আশা করা হচ্ছে। মেরিকান অভিনেত্রী-র‌্যাপার কুইন লতিফা গত ১২ মাসে প্রয়াত চলচ্চিত্র ব্যক্তিত্বদের গান গেয়ে শ্রদ্ধা জাাবেন। এছাড়া থাকবে লস অ্যাঞ্জেলেস মাস্টার কোরালের সমবেত সংগীত পরিবেশনা।

(বাঁ থেকে) দোজা ক্যাট, লিসা ও রেই
অস্কারে সাধারণত সেরা মৌলিক গান বিভাগে মনোনীত গানগুলোর শিল্পী-সুরকারদের পরিবেশনা দেখা যায়। এবারের আসরে মনোনীত হয়েছে ‘এমিলিয়া পেরেজ’ ছবির ‘এল মাল’ (ক্লেমোঁ দ্যুঁকল, কামিল, জ্যাক অঁডিয়ার) ও ‘মি কামিনো’ (ক্লেমোঁ দ্যুঁকল, কামিল), ‘দ্য সিক্স ট্রিপল এইট’ সিনেমার ‘দ্য জার্নি’ (ডায়েন ওয়ারেন), ‘সিং সিং’ চলচ্চিত্রের ‘লাইক অ্যা বার্ড’ (অ্যাব্রাহাম আলেকজান্ডার, অ্যাড্রিয়ান কেসাদা), ‘এলটন জন: নেভার টু লেট’ প্রামাণ্যচিত্রের ‘নেভার টু লেট’ (এলটন জন, ব্র্যান্ডি কার্লাইল, অ্যান্ড্রু ওয়াট, বের্নি টপিন)। অনুষ্ঠানে এগুলোর পরিবেশনা থাকবে নাকি থাকবে না সেসব জানায়নি আয়োজকরা।

পুরস্কার তুলে দেবেন যেসব তারকা

গত ১১ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের সক্রিয় সদস্যরা ভোট দিয়ে ২৩টি বিভাগের বিজয়ী তালিকা চূড়ান্ত করেছেন। সেসব নাম জানা যাবে অনুষ্ঠানে। গত আসরে সামনের সারির চারটি বিভাগে পুরস্কার জয়ীরা ফিরছেন অস্কার মঞ্চে। সেরা অভিনেতা কিলিয়ান মারফি, সেরা পার্শ্ব অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র, সেরা অভিনেত্রী এমা স্টোন ও সেরা পার্শ্ব অভিনেত্রী ডে’ভাইন জয় র‌্যান্ডলফ পৃথকভাবে একটি করে বিভাগের বিজয়ীর নাম ঘোষণার পাশাপাশি অস্কারের সোনালি ট্রফি তুলে দেবেন। পুরস্কার তুলে দেওয়াসহ বিভিন্ন অংশে মঞ্চে হাজির হবেন আমেরিকান উপস্থাপক অপরাহ উইনফ্রে, গায়িকা সেলিনা গোমেজ, অভিনেত্রী হ্যালি বেরি, স্কারলেট জোহানসন, এল ফ্যানিং, গোল্ডি হন, জুন স্কুইব, হুপি গোল্ডবার্গ, অ্যামি পোয়েলার, স্প্যানিশ অভিনেত্রী পেনেলোপি ক্রুজ, আনা ডি আরমাস, ফরাসি-আমেরিকান অভিনেত্রী লিলি রোজ-ডেপ, ডেনিশ অভিনেত্রী কনি নিয়েলসেন, আমেরিকান অভিনেতা বেন স্টিলার, উইলেম ড্যাফো, জন লিথগো, স্টারলিং কে. ব্রাউন, বোয়েন ইয়েং, ব্রিটিশ অভিনেতা জো অ্যালোইন। নেপথ্য থেকে বিভিন্ন আয়োজনের ঘোষণা দেবেন আমেরিকান অভিনেতা নিক অফারম্যান।

(বাঁ থেকে) দোজা ক্যাট, সিনথিয়া এরিভো, আরিয়ানা গ্র্যান্ডে, লিসা, কুইন লতিফা ও রেই (ছবি: অ্যাকাডেমি)
মনোনয়নে এগিয়ে
অ-ইংরেজি ভাষার চলচ্চিত্র হিসেবে অস্কারে সর্বাধিক ১৩টি মনোনয়ন পেয়ে ইতিহাস গড়েছে ‘এমিলিয়া পেরেজ’। এরমধ্যে রয়েছে সেরা চলচ্চিত্র, সেরা অভিনেত্রী, সেরা পরিচালক, আন্তর্জাতিক কাহিনিচিত্র, আবহ সংগীত, গানসহ বিভিন্ন মনোনয়ন। স্প্যানিশ ভাষার ছবিটি পরিচালনা করেছেন ফ্রান্সের জ্যাক অঁডিয়ার। এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে দ্বিতীয় সর্বাধিক ১০টি করে মনোনয়ন পেয়েছে ‘দ্য ব্রুটালিস্ট’ ও ব্লকবাস্টার ছবি ‘উইকেড’। এছাড়া বিখ্যাত সংগীতশিল্পী বব ডিলানের বায়োপিক ‘অ্যা কমপ্লিট আননোন’ ও পোপ নির্বাচনের থ্রিলার ‘কনক্লেভ’ ৮টি করে মনোনয়ন পেয়েছে। ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জয়ী ‘আনোরা’ ৬টি আর ব্লকবাস্টার আরেক ছবি ‘ডুন: পার্ট টু’ ও ‘দ্য সাবস্ট্যান্স’ ৫টি করে মনোনয়ন পেয়েছে।

৯৭তম অস্কারে মনোনীত প্রায় সবাই একফ্রেমে (ছবি: দি অ্যাকাডেমি)

অস্কার মনোনীতদের নৈশভোজ
অ্যাকাডেমি মিউজিয়াম অব মোশন পিকচার্সে সোমবার (২৫ ফেব্রুয়ারি) এবারের আসরে মনোনীতরা একসঙ্গে নৈশভোজ করেছেন। এরপর একফ্রেমে ধরা পড়েন তারা! সাধারণত প্রতিবার মনোনয়নপ্রাপ্তদের জন্য মধ্যাহ্নভোজ আয়োজন করা হয়। কিন্তু এবার লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে সেই পরিকল্পনা ভেস্তে যায়।

৯৭তম অস্কারের সময়সূচি
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে আগামী ২ মার্চ রয়েছে ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জাঁকজমকপূর্ণ আসর। বাংলাদেশ সময় ৩ মার্চ ভোর ৫টা ৩০ মিনিটে গতবারের মতোই ‘দ্য অস্কারস রেড কার্পেট শো’ সঞ্চালনা করবেন আমেরিকান নৃত্যশিল্পী-গায়িকা জুলিয়ান হাফ। তার সঙ্গে প্রথমবার লালগালিচায় থাকছেন কানাডিয়ান টিভি তারকা জেসি পালমার। ভোর ৬টায় ডলবি থিয়েটারের মঞ্চে শুরু হবে মূল আয়োজন। আমেরিকান টিভি ব্যক্তিত্ব কোনান ও’ব্রায়েন প্রথমবার অস্কার সঞ্চালনা করবেন। আগের আসরের মতোই এবারও অস্কারের সামাজিক মাধ্যম দূত হিসেবে দায়িত্ব পালন করবেন ব্রিটিশ কমেডিয়ান অ্যামেলিয়া ডিমোল্ডেনবার্গ। এবিসি টেলিভিশন নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টির বেশি দেশে ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হুলু’তে সরাসরি দেখানো হবে অনুষ্ঠানটি।

রোমাঞ্চকর লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের শুভসূচনা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ
রোমাঞ্চকর লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের শুভসূচনা

ঢাকার ডাক স্পোর্টস: ক্যারিয়ারে প্রথমবার ওয়েম্বলিতে খেলতে নেমে প্রতিপক্ষের উপহার পেয়ে দ্বিতীয় মিনিটেই গোল করলেন লামিন ইয়ামাল। অবশ্য প্রথমার্ধেই চার মিনিটের এক ঝড়ে দুই গোল করে পাল্টা জবাব দিল ইংল্যান্ড। দুই বদলি খেলোয়াড়ের গোলে জিতে নেশন্স লিগ অভিযান শুরু করল স্পেন।প্রথম ম্যাচ খেলতে নেমে শনিবার রাতে ৩-২ গোলে জিতেছে লুইস দে লা ফুয়েন্তের দল।

ইয়ামালের গোলে পিছিয়ে পড়া ইংল্যান্ডকে সমতায় ফেরান অ্যান্থনি গর্ডন। একটু পর স্বাগতিকদের এগিয়ে নেন কেইন। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে তার ওই পেনাল্টি মিসের হতাশা। একসঙ্গে বদলি নেমে স্পেনের পরের দুটি গোল করেন অ্যালেক্স বায়েনা ও মিকেল ওইয়ারসাবাল।

আন্তর্জাতিক ফুটবলে টানা অপরাজেয় রেকর্ড যাত্রা ৩৯ ম্যাচে নিয়ে গেল স্পেন। সবশেষ হারের তেতো স্বাদ পায় তারা ২০২৪ সালের মার্চে, কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে। প্রতিযোগিতামূলক ফুটবলে তাদের সবশেষ হার তো সেই ২০২৩ সালের মার্চে, ইউরো বাছাইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে। এ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচটিতে বল দখল ও আক্রমণে দুই দলই ছিল প্রায় সমানে-সমান। গোলের জন্য স্পেনের ১৫ শটের পাঁচটি ছিল লক্ষ্যে, আর ইংল্যান্ডের ১৩ শটের পাঁচটি লক্ষ্য ছিল।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। দলটির ডিফেন্ডার মার্ক গেয়ি নিজেদের বক্সের বাইরে বল পেয়ে বিপদমুক্ত না করে গোলরক্ষকের দিকে ঘুরে দাঁড়ান। ঠিক তার পেছনেই যে ইয়ামাল ওত পেতে আছেন, সেদিকে যেন খেয়ালই করেননি তিনি। প্রতিপক্ষের থেকে বল কেড়ে নিয়ে বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষকের পাশ দিয়ে শট নেন ১৯ বছর বয়সি খেলোয়াড়। বল পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।

ইয়ামালের দ্বিতীয় মিনিটের গোলটি ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে কোনো দলের তৃতীয় দ্রুততম। অষ্টম মিনিটে ইংল্যান্ডের জালে বল জড়ায় আবার। ফাবিয়া রুইসের ক্রসে বক্সে প্রথম স্পর্শে ভলিতে লক্ষ্যভেদ করেন বিশ্বকাপ ফাইনালে বদলি নেমে একমাত্র গোলটি করা ফেররান তরেস। কিন্তু তিনি অফসাইডে থাকায় গোল মেলেনি।

ষোড়শ মিনিটে ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ হাতছাড়া করেন তরেস। ইয়ামালের থ্রু বল ধরে বক্সে ঢুকে পড়েন তিনি। তার সামনে একমাত্র বাধা ছিল গোলরক্ষক। পিএসজি স্ট্রাইকারের প্রচেষ্টা এগিয়ে এসে রুখে দেন জেমস ট্র্যাফোর্ড।২৭তম মিনিটে আরেকটি সুযোগ নষ্ট করেন তরেস। রদ্রির পাস ধরে বক্সে ঢুকে পড়েন তিনি, এবারও সামনে ছিল কেবল গোলরক্ষক, কিন্তু বাইরে মেরে বসেন বার্সেলোনার সাবেক এই খেলোয়াড়।

ইংল্যান্ডের খেলোয়াড়দের মধ্যে শুরু থেকে সবচেয়ে উজ্জ্বল ছিলেন যিনি, সেই গর্ডন সমতা টানেন ৩৬তম মিনিটে। নিজেদের অর্ধে ব্যাকহিল ফ্লিকে জুড বেলিংহ্যামের উদ্দেশ্যে বল বাড়িয়ে এগিয়ে যান তিনি। রেয়াল মাদ্রিদ মিডফিল্ডারের ফিরতি পাস ধরে বক্সের বাইরে থেকে শটে উনাই সিমনকে পরাস্ত করেন বার্সেলোনার উইঙ্গার।

৪০তম মিনিটে ডিফেন্ডার মার্ক কুকুরেইয়ার ভুলে দ্বিতীয় গোল হজম করে স্পেন। বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে নিকো ও’রাইলির দারুণ ক্রসে বক্সে হেড করেন কেইন, আটকানোর চেষ্টায় পা বাড়ান কুকুরেইয়া, তার ঊরুতে পড়ে বল জালে জড়ায়।বিশ্বকাপে আট ম্যাচে স্রেফ একটি গোল হজম করে স্পেন, আর এখানে চার মিনিটের মধ্যে দুই গোল খেয়ে বসে তারা।দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে বেলিংহ্যামকে বক্সে রদ্রি ফাউল করলে মনিটরে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু কেইনের স্পট কিক ক্রসবারে লেগে ফিরে আসে। শট নেওয়ার মুহূর্তে কিছুটা পা পিছলে যায় ইংল্যান্ড অধিনায়কের।

৫৫তম মিনিটে নিকো উইলিয়ামস ও তরেসকে তুলে বায়েনা ও ওইয়ারসাবালকে নামান স্পেন কোচ।মাঠে নামার চার মিনিট পরই দলকে সমতায় ফেরান বায়েনা। ডান দিক থেকে দানি ওলমোর পাস বক্সের বাইরে পেয়ে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন তিনি।৭৪তম মিনিটে দলের পরের গোলেও জড়িয়ে আছে বায়েনার নাম। তার পাস বক্সে পেয়ে এগিয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করেন ওইয়ারসাবাল।

৪৭তম মিনিটে চমৎকার এক গোলে দলকে এগিয়ে নেন ৪১ বছর বয়সি ক্রোয়াট অধিনায়ক লুকা মদ্রিচ। ৫৪তম মিনিটে কারাবেকের গোলে ম্যাচে ফেরে স্বাগতিকরা। ৭৭তম মিনিটে জয়সূচক গোলটি করেন মারিও পাসালিচ।