কানাডার ধাতুর ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়ে প্রত্যাহার করলেন ট্রাম্প
কানাডার ওপর মার্কিন প্রেসিডেন্টের শুল্ক আরোপ নিয়ে পরস্পরবিরোধী ঘোষণায় আর্থিক বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) এক ঘোষণায় কানাডার ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশে উন্নীত করার কথা জানান তিনি। তবে কয়েকঘণ্টা পরই এই সিদ্ধান্ত থেকে সরে আসে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। কানাডার পক্ষ থেকে এক হুমকির ধারাবাহিকতায় এই ঘটনাপ্রবাহ দেখা দেয়। অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ড বলেন, কানাডার রফতানি পণ্যের ওপর শুল্ক প্রত্যাহার না করলে যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্প বলেন, কানাডাকে যে শিক্ষা দেওয়া হবে, তা ইতিহাসের পাতায় স্থান করে নেবে। এরপরই ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেন তিনি।
মার্কিন- কানাডা বাণিজ্য দ্বন্দ্বের এই টানাপোড়েনে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। ট্রাম্পের ঘোষণার পর শেয়ারবাজারে ব্যাপক পতন ঘটে, তবে ফোর্ড সারচার্জ স্থগিত করার ঘোষণা ও ইউক্রেনের ৩০ দিন যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি জানানোর পর বাজার কিছুটা স্থিতিশীল হয়।



আপনার মতামত লিখুন