গাজায় ইসরায়েলি বর্বরতা, নেতানিয়াহু বললেন ‘কেবল শুরু’
গাজায় ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। দখলদার বাহিনীর বর্বর হামলায় অবরুদ্ধ এই উপত্যকায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। গত ১৯ জানুয়ারি ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের পর নতুন করে আগ্রাসী হয়ে উঠেছে ইসরায়েল। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, গাজায় বিমান হামলার ঘটনা কেবল শুরু। সেখানে রাতভর ইসরায়েলি আগ্রাসনে শত শত ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে।
এদিকে গাজা উপত্যকার ডি-ফ্যাক্টো প্রধানমন্ত্রী ইশাম দা’লিসকে হত্যার দাবি করেছে দখলদার ইসরায়েল। মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে গাজাজুড়ে ব্যাপক বোমা হামলায় ইশাম দা’লিস নিহত হন। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গাজায় ইশাম দা’লিসের পদবী ছিলো ‘সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ’ কমিটির প্রধান, যা প্রধানমন্ত্রীর সমপর্যায়ের। ২০২৪ সালের জুলাইয়ে ইসরাইলের হাতে রৌহি মুশতাহার নিহত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হন হামাসের ডি-ফ্যাক্টো প্রাধানমন্ত্রী ইসাম দা’আলিস। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ভাষ্য, দা’আলিস গাজা উপত্যকায় হামাস শাসনের কার্যকারিতা নিশ্চিত করা এবং সংগঠনটির সব শাখার মধ্যে সমন্বয়ের দায়িত্বে ছিলেন।



আপনার মতামত লিখুন