খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

হাসিনাবিরোধী জনরোষের খবর জানত ভারত, কিছুই করার ছিল না: জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৪:৪৭ অপরাহ্ণ
হাসিনাবিরোধী জনরোষের খবর জানত ভারত, কিছুই করার ছিল না: জয়শঙ্কর

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে যে জনরোষ তৈরি হচ্ছিল, তা জানত ভারত।  শনিবার (২২ মার্চ) দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এমনটি জানিয়েছেন। তবে শেখ হাসিনার ওপর ভারতের যথেষ্ট প্রভাব না থাকায় তাদের তেমন কিছু করার ছিল না। শুধু পরামর্শ দেওয়ার সীমিত সুযোগই ছিল- বলে সংসদীয় একটি কমিটির সদস্যদের জানান পররাষ্ট্রমন্ত্রী। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু জানতে পেরেছে, এস জয়শঙ্কর এমন ইঙ্গিত দেন, সেই সময়ে বাংলাদেশে চলমান অস্থিরতা সম্পর্কে ভারতসহ কয়েকটি অংশীদার আগে থেকে জানত। এ নিয়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে জাতিসংঘ মানবাধিকার প্রধান ভলকার তুর্কের মন্তব্য উল্লেখ করেন।

 

পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত পরামর্শক কমিটির সদস্যরা জয়শঙ্করের সঙ্গে ভারতের পররাষ্ট্র নীতির ওপর খোলামেলা আলোচনায় বসেন, যেখানে প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি—বিশেষ করে বাংলাদেশ, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের প্রসঙ্গ গুরুত্ব পায়। দ্য হিন্দু বলছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সঙ্গে আলোচনা শুরু করলেও শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়টি দিল্লি-ঢাকা সম্পর্কের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। গত বছরের ডিসেম্বরে ভারত তাদের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রিকে পাঠিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনায় যুক্ত হয়। তবে আসন্ন ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠেয় বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আনুষ্ঠানিক বৈঠক হবে কি না, সে বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কিছু জানায়নি।

 

অধ্যাপক মুহাম্মদ ইউনূস এরইমধ্যে একাধিক আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এবার তিনি চীন সফরের প্রস্তুতি নিচ্ছেন। সেখানে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে চীনের সরাসরি যোগাযোগ বাড়াতে বিমান চলাচলসহ বিভিন্ন চুক্তি সই হওয়ার কথা রয়েছে। জয়শঙ্কর বাংলাদেশে বিদেশি শক্তির প্রভাবের কথা তুলে ধরে বলেন, চীন ভারতের শত্রু নয়, বরং প্রতিযোগী।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।