মিয়ানমারে আবারও ভূমিকম্প
মিয়ানমারের মধ্যাঞ্চলে আবারও আঘাত হেনেছে ভূমিকম্প। রোববার (১৩ এপ্রিল) সকালে মেইকটিলা শহরের কাছে ৫ দশমিক ৫ মাত্রার এই ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। গত ২৮ মার্চ একই অঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পের পর থেকে চলমান শতাধিক আফটারশকের মধ্যে এটি অন্যতম শক্তিশালী কম্পন। মিয়ানমার বর্তমানে ওই বিপর্যয়ের পর উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। ২৮ মার্চের ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় এবং রাজধানী নেপিদো। এসব এলাকায় বহু সরকারি ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
নেপিদোর এক বাসিন্দা জানান, তিনি ভূমিকম্পটি টের পাননি। যারা এই তথ্য দিয়েছেন, তারা সামরিক সরকারের রোষানলের আশঙ্কায় নাম প্রকাশে অনিচ্ছুক।



আপনার মতামত লিখুন