খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে দৈনিক গণমুক্তির সম্পাদকের কন্যা ইসরাত জাহান শ্রাবন্তী

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৪:৪৭ অপরাহ্ণ
গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে দৈনিক গণমুক্তির সম্পাদকের কন্যা ইসরাত জাহান শ্রাবন্তী

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট-এসএসসি-২০২৫ পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন দৈনিক গণমুক্তির সম্পাদক ও প্রকাশক এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেসের চেয়ারম্যান শাহাদাত হোসেন শাহীনের কন্যা ইসরাত জাহান শ্রাবন্তী। সে শরীয়তপুরের মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে এবছর বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

গোল্ডেল জিপিএ-৫ পাওয়ায় ইসরাত জাহান শ্রাবন্তী’র স্কুল শিক্ষিকা মা লাভলী ইয়াসমিন বলেন, আমার মেয়ে এবার এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপি ৫ পেয়েছে। তার এই সাফল্যে আমি অত্যন্ত খুশি ও আনন্দিত। আমার মেয়ের এই সাফল্যের জন্য স্কুলের শিক্ষকদের অবদানকেও সম্মান জানাই। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আমার মেয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করে যেন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে।

ইসরাত জাহান শ্রাবন্তী বলেন, আমার সাফল্যের কৃতিত্ব বাবা-মা, পরিবার এবং আমার শিক্ষকদের। সাথে ছিলো সকলের দোয়া এবং আমার পরিশ্রম। আমার স্বপ্ন অনেক দূর। আমার স্বপ্ন যদি কোনো দিন বাস্তবে পরিণত হয়, তাহলে আমি দেশের উন্নয়নে কাজ করবো।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।