দক্ষিণ চীন সাগর সম্পর্কিত ‘ভুল’ বক্তব্যের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া চীনের
জাতিসংঘে নিযুক্ত চীনের উপ-স্থায়ী প্রতিনিধি সুন লেই জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ‘মহাসাগর ও সমুদ্র আইন’ বিষয়ক আলোচনায় কয়েকটি দেশের দক্ষিণ চীন সাগর সম্পর্কিত ভুল বক্তব্যের কঠোর জবাব দিয়েছেন।
সোমবার সুন লেই জোর দিয়ে বলেন, দক্ষিণ চীন সাগরের দ্বীপপুঞ্জ ও জলসীমার ওপর চীনের সার্বভৌমত্ব প্রশ্নাতীত। সংশ্লিষ্ট জলসীমার ওপর চীনের সার্বভৌম অধিকার ও এখতিয়ার রয়েছে। দক্ষিণ চীন সাগরে চীনের ভূখণ্ডগত সার্বভৌমত্ব ও সামুদ্রিক অধিকারের ঐতিহাসিক ও আইনগত ভিত্তি অত্যন্ত মজবুত। তিনি আরও বলেন, দক্ষিণ চীন সাগর সালিশি মামলা প্রসঙ্গে চীনের অবস্থান অবিচল, স্পষ্ট ও দৃঢ়। এই মামলা আইনের ছদ্মবেশে একটি রাজনৈতিক প্রহসন মাত্র। এটি ‘চুক্তি মেনে চলা’ এবং ‘বিরোধী বক্তব্য নিষিদ্ধ’ করাসহ আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি লঙ্ঘন করে। এটি জাতিসংঘের সমুদ্র আইন কনভেনশন-এরও লঙ্ঘন এবং দক্ষিণ চীন সাগরের বাস্তব পরিস্থিতির বিরোধী।



আপনার মতামত লিখুন