খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বাংলাদেশে রেডমি প্যাড ২ উন্মোচন করল শাওমি, দাম শুরু ২১ হাজার ৯৯৯ টাকা

প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
বাংলাদেশে রেডমি প্যাড ২ উন্মোচন করল শাওমি, দাম শুরু ২১ হাজার ৯৯৯ টাকা

প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের নতুন ট্যাবলেট ‘রেডমি প্যাড ২’ উন্মোচন করেছে। উন্নত ডিসপ্লে, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং দৈনন্দিন ব্যবহারের উপযোগী পারফরম্যান্সের সমন্বয়ে তৈরি ডিভাইসটি শিক্ষার্থী, তরুণ পেশাজীবী, গেমার ও বিনোদনপ্রেমীদের জন্য বাজারে আনা হয়েছে।

শাওমি জানিয়েছে, রেডমি প্যাড ২-এ রয়েছে ৯.৭ ইঞ্চির ২কে রেজ্যুলেশনের ডিসপ্লে, যা ১২০ হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট সমর্থন করে। ফলে পড়াশোনা, ভিডিও স্ট্রিমিং এবং ওয়েব ব্রাউজিংয়ের ক্ষেত্রে ব্যবহারকারীরা আরও মসৃণ অভিজ্ঞতা পাবেন। ডিসপ্লেটিতে সর্বোচ্চ ৬০০ নিটস ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে, যা উজ্জ্বল পরিবেশেও পরিষ্কার ভিজ্যুয়াল নিশ্চিত করবে।

চোখের সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখে ট্যাবলেটটিতে টিইউভি রেইনল্যান্ড সার্টিফায়েড আই কমফোর্ট প্রযুক্তি যুক্ত করা হয়েছে, যা দীর্ঘ সময় ব্যবহারেও চোখের চাপ কমাতে সহায়তা করবে।

পারফরম্যান্সের জন্য ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 6s 4G Gen 2 প্রসেসর এবং শাওমির সর্বশেষ হাইপারওএস ৩ অপারেটিং সিস্টেম। এর ফলে মাল্টিটাস্কিং এবং সফটওয়্যার ব্যবহারে পাওয়া যাবে নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা। পাশাপাশি শাওমির অন্যান্য ডিভাইসের সঙ্গে সহজ সংযোগের জন্য এতে উন্নত ইন্টারকানেক্টিভিটি সুবিধাও রাখা হয়েছে।

রেডমি প্যাড ২-এ রয়েছে ৭,৬০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুযোগ দেবে। বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ডিভাইসটির পুরুত্ব মাত্র ৭.৪৪ মিলিমিটার, ফলে এটি সহজেই বহন করা সম্ভব।

ডিভাইসটির বিষয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও সমৃদ্ধ করতে শাওমি নিয়মিত নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে। রেডমি প্যাড ২ এমন ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে, যারা একই সঙ্গে উৎপাদনশীলতা ও বিনোদনের জন্য একটি নির্ভরযোগ্য ডিভাইস খুঁজছেন।

গ্রাফাইট গ্রে ও সিলভার—এই দুই রঙে পাওয়া যাচ্ছে নতুন ট্যাবলেটটি। ওয়াই-ফাই এবং ওয়াই-ফাই প্লাস সেলুলার—দুই ধরনের সংস্করণেই বাজারে এসেছে ডিভাইসটি।

বাংলাদেশের বাজারে রেডমি প্যাড ২ (৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ) ওয়াই-ফাই সংস্করণের মূল্য নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৯৯৯ টাকা। আর একই কনফিগারেশনের ৪জি সংস্করণের দাম রাখা হয়েছে ২৪ হাজার ৯৯৯ টাকা।

শাওমি বাংলাদেশের অনুমোদিত সব বিক্রয়কেন্দ্রে ডিভাইসটি পাওয়া যাচ্ছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।