খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ঘাতক ছেলের বিরুদ্ধে থানায় পিতার এজাহার দায়ের ৷

গোবিন্দগঞ্জে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত ৷

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৬:১২ অপরাহ্ণ
গোবিন্দগঞ্জে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত ৷
 গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটর সাইকেলের চাবি চাওয়াকে কেন্দ্র করে আপন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই সাকিব(২৫)  নিহত হয়েছে ৷ এ ঘটনায় ছোট ছেলের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন নিহতের বাবা ৷
 জানা গেছে, গোবিন্দগঞ্জ পৌর এলাকার মাগুরা গ্রামের এরশাদুল হক লিটনের বড় ছেলে সাকিব হাসান গতকাল বুধবার রাতে তার ছোট ভাই রাকিব হাসানের কাছ থেকে তার ব্যবহৃত মোটর সাইকেলের চাবি চায় ৷ কিন্তু রাকিব তাকে মোটর সাইকেলের চাবি দিতে অস্বীকৃতি জানায় ৷
এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে কোন কিছু বুঝে ওঠার আগেই রাকিব ক্ষুব্ধ হয়ে তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে সাকিবকে উপর্যুপরি আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে ৷ আশপাশের লোকজনসহ পরিবারের সদস্যরা আশংকাজনক অবস্থায় সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানোর পর চিকিৎসা ধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোরে সেখানে সাকিব মারা যায় ৷ এ ঘটনায় নিহতের বাবা এরশাদুল হক বাদী হয়ে তার ছোট ছেলে রাকিবের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার(বিকেলে)গোবিন্দগঞ্জ  থানায় একটি এজাহার দায়ের করেছেন বলে থানার এস.আই(সেকেন্ড অফিসার) মীর কায়েস জানিয়েছেন ৷
এলাকার লোকজন জানান, ঘটনার পর থেকেই ঘাতক রাকিব পলাতক রয়েছে ৷
এ বিষয়ে জানতে চাইলে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক আমার দেশকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে বগুড়া শজিমেক হাসপাতাল থেকে   রাকিবের লাশ থানায় নিয়ে আসার পর ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হবে ৷ এজাহার নামীয় আসামি ঘাতক রাকিবকে গ্রেপ্তার করতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি জানান ৷

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।