খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মেসির বিশ্ব রেকর্ড : অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়

ডা. খান ইফতেখার, ঢাকা
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ণ
মেসির বিশ্ব রেকর্ড : অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়

শুরুটা ছিল হতাশার। ম্যাচের অষ্টম মিনিটেই পেনাল্টি থেকে সহজ সুযোগ হাতছাড়া করেন লিওনেল মেসি। গ্যালারিজুড়ে নেমে আসে নীরবতা। তবে সেই হতাশাকে শক্তিতে পরিণত করে শেষ পর্যন্ত জোড়া গোল করে বিশ্বরেকর্ড গড়েন আর্জেন্টিনা অধিনায়ক। তার দুর্দান্ত নৈপুণ্যে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। তৃতীয় মিনিটে লাউতারো মার্টিনেজকে ডি-বক্সে ফাউল করা হলে ভিএআর পর্যালোচনার পর পেনাল্টি পায় আলবিসেলেস্তেরা। কিন্তু গোলের সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেননি মেসি। তার শট পোস্টের বাইরে চলে গেলে হতাশা নেমে আসে আর্জেন্টিনা শিবিরে।

এরপরও একের পর এক আক্রমণে অস্ট্রিয়ার রক্ষণভাগকে ব্যস্ত রাখেন মেসি, লাউতারো মার্টিনেজ ও এনজো ফার্নান্দেজরা। ৩৮ মিনিটে অবশেষে আসে কাঙ্ক্ষিত গোল। বাম প্রান্ত থেকে শুরু হওয়া আক্রমণে নিজেই বল নিয়ে এগিয়ে গিয়ে নিখুঁত শটে জাল খুঁজে নেন মেসি। সেই গোলেই বিশ্বকাপ ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করেন আর্জেন্টাইন অধিনায়ক।

গোলের পর আত্মবিশ্বাসী হয়ে ওঠে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধেও বলের নিয়ন্ত্রণ ধরে রেখে অস্ট্রিয়াকে চাপে রাখে তারা। কয়েকটি সুযোগ তৈরি হলেও ব্যবধান বাড়ানো সম্ভব হয়নি দীর্ঘ সময়।

ম্যাচের অন্তিম মুহূর্তে আসে দ্বিতীয় গোল। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দ্রুতগতির এক পাল্টা আক্রমণ থেকে আলভারেসের শট প্রতিহত করেন অস্ট্রিয়ার গোলরক্ষক। ফিরতি বলে প্রথম প্রচেষ্টা ব্যর্থ হলেও দ্বিতীয় শটে বল জালে জড়িয়ে দেন মেসি। তাতেই নিশ্চিত হয় আর্জেন্টিনার ২-০ গোলের জয়।

জোড়া গোল করে ম্যাচসেরা হওয়ার পাশাপাশি বিশ্বকাপের মঞ্চে নতুন রেকর্ডও গড়েন মেসি। তার অনন্য নৈপুণ্যে শেষ ৩২-এ জায়গা করে নেওয়া আর্জেন্টিনা এখন শিরোপা ধরে রাখার স্বপ্নে আরও এক ধাপ এগিয়ে গেল।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।