চৌমুহনীতে মাদকের বিরুদ্ধে কথা বলায় হামলা – আহত ৩
চৌমুহনী করিমপুরে গতকাল ২৫ জুন মুন্সী বাড়ীতে মাদকের বিরুদ্ধে কথা বলায় রম্মন, শিমুল , জীবন সহ ৩ জন সন্ত্রাসী হামলায় আহত হয়েছে । ঘটনার পর স্থানীয় সুশীল ঘটনাস্থল পরিদর্শন করে ।এব্যাপারে থানায় মামলা করা হয়েছে । সূত্র জানায় , প্রায় এক সপ্তাহ আগে মুন্সী বাড়ীর সুমনের পুত্র জীবনকে অজ্ঞাত কিছু যুবক চৌমুহনী পার্কে মেরে আহত অবস্থায় বেগমগঞ্জ ৫০ শয্যা হাসপাতালে রেখে যায় । এঘটনায় সুমন ও রুম্মান একি বাড়ীর লোকসানের পূত্র বাবলু ও বাদশাকে দায়ী করে প্রতিবাদ করলে উভয় পক্ষের সংঘর্ষ ঘটে । এসময় বাদশা ইট মেরে রুম্মানের মাথা ফাটিয়ে দেয় । এঘটনায় রুম্মান বাদী হয়ে মামলা করলে পুলিশ বাদশাকে গ্রেফতার করে । পরে একি ঘটনাকে কেন্দ্র করে ২৫ জুন উভয় পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটে ।



আপনার মতামত লিখুন