খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চট্টগ্রামে শটগান ও পাঁচ রাউন্ড গুলিসহ আটক -২

চট্টগ্রাম অফিস
প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৪:০৯ অপরাহ্ণ
চট্টগ্রামে শটগান ও পাঁচ রাউন্ড গুলিসহ আটক -২

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় কামরাবাদ এলাকায় অভিযান চালিয়ে

একটি দেশে তৈরি শটগান ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজসহ মো.তৌহিদুল ইসলাম সামির (২২) ও আতুরার ডিপো এলাকার আলমগীর হোসেন সজীব (২০) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে নগরীর আতুরার ডিপো এলাকায় চেকপোস্টে তল্লাশি করার সময় পালানোর চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল সকালে চট্টগ্রাম নগরীর দামপাড়াস্থ পুলিশ লাইনস মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপ-কমিশনার মো. হাসান মোস্তফা স্বপন।

পুলিশ কর্মকর্তা মো.হাসান মোস্তফা স্বপন জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কামরাবাদ এলাকার আতুরার ডিপোতে সৈয়দ কোম্পানির ভবনের নিচে মেসার্স রাইসা স্টোরের সামনে চেকপোস্ট বসানো হয়। এসময় পালানোর চেষ্টা করলে মো.তৌহিদুল ইসলাম সামির ও মো. আলমগীর হোসেন সজীবকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা নগরীর পূর্ব শহীদনগর এলাকার বাসিন্দা। তিনি আরও জানান, তাদের দেহ তল্লাশি ও হেফাজত থেকে একটি লোহার তৈরি শটগান ও পাঁচ রাউন্ড তাজা শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।