খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চসিকের পক্ষে কোনো ব্যক্তিকে ফোনে আর্থিক লেনদেনের অনুরোধ করা হয় না : চসিক মেয়র 

চট্টগ্রাম অফিস
প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৪:১৭ অপরাহ্ণ
চসিকের পক্ষে কোনো ব্যক্তিকে ফোনে আর্থিক লেনদেনের অনুরোধ করা হয় না : চসিক মেয়র 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের নাম ব্যবহার করে আর্থিক প্রতারণার চেষ্টার অভিযোগ উঠেছে। এ বিষয়ে নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মেয়র। গত ২৫ জুন নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ প্রতারণার চেষ্টার বিষয়টি তুলে ধরেন।

ফেসবুক পোস্টে মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, ০১৮২৯-৬১৪৬৩২ নম্বর থেকে তার পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে ফোন করে আর্থিক প্রতারণার চেষ্টা করা হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ফোনের মাধ্যমে অর্থ, অনুদান, চাঁদা বা অন্য কোনো আর্থিক লেনদেনের অনুরোধ করা হয় না।

এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মেয়র বলেন, ওই নম্বর বা এ ধরনের অন্য কোনো নম্বর থেকে ফোন পেলে কোনো ধরনের অর্থ লেনদেন করা যাবে না। একই সঙ্গে ব্যক্তিগত বা ব্যাংকিং সংক্রান্ত কোনো তথ্যও শেয়ার না করার অনুরোধ জানান তিনি। পোস্টে আরও বলা হয়, এ ধরনের প্রতারণার কোনো চেষ্টা বা ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।