খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

আর্থিক খাতে ডিজিটাল সেবা সম্প্রসারণে কাজ করতে আগ্রহী ভিওন গ্রুপ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৬:১০ অপরাহ্ণ
আর্থিক খাতে ডিজিটাল সেবা সম্প্রসারণে কাজ করতে আগ্রহী ভিওন গ্রুপ

বিশেষ প্রতিনিধি: ৩০ জুন মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভিওন গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সভা অনুষ্ঠিত হয়। ভিওন গ্রুপের চেয়ারম্যান অগি ফাবেলার নেতৃত্বে প্রতিনিধিদলের সদস্যগণ সভায় অংশগ্রহণ করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশের ডিজিটাল আর্থিক সেবা খাতে বিনিয়োগ, প্রযুক্তিনির্ভর পেমেন্ট সেবা সম্প্রসারণ, আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কাঠামো বিষয়ে মতবিনিময় করা হয়। ভিওন গ্রুপ বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণে তাদের আগ্রহ ও পরিকল্পনার বিষয়ে বাংলাদেশ ব্যাংককে অবহিত করে।

আলোচনায় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বা এমএফএস, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার বা পিএসপি এবং ডিজিটাল ব্যাংকিং সংশ্লিষ্ট লাইসেন্সিং ও নিয়ন্ত্রক বিষয়াদি নিয়েও আলোচনা করা হয়। ভিওন গ্রুপ জানায় যে তারা ইতোমধ্যে পিএসপি লাইসেন্সের জন্য আবেদন করেছে এবং বাংলাদেশে বৃহত্তর ডিজিটাল আর্থিক সেবা ইকোসিস্টেমে অংশগ্রহণের জন্য একটি সুসংগঠিত পরিকল্পনা নিয়ে অগ্রসর হতে আগ্রহী।

একটি বিদ্যমান ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডিং কাঠামো, সম্ভাব্য অংশীদারিত্ব এবং সংখ্যাগরিষ্ঠ শেয়ারধারী হিসেবে অংশগ্রহণের বিষয়ে ভিওন গ্রুপের আগ্রহ নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে উপযুক্ত করপোরেট কাঠামো, প্রযোজ্য আইন, নিয়ন্ত্রক শর্তাবলি এবং প্রয়োজনীয় অনুমোদন অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয় যে দেশের আর্থিক খাতে নিরাপদ, স্বচ্ছ, নিয়মতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সেবা সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংক নীতিগতভাবে সহায়ক ভূমিকা পালন করে থাকে। এ প্রেক্ষিতে, প্রযোজ্য আইন, বিধিবিধান ও নিয়ন্ত্রক প্রক্রিয়া অনুসরণ সাপেক্ষে ভিওন গ্রুপের সংশ্লিষ্ট আবেদন ও উদ্যোগসমূহ সর্বোচ্চ অগ্রাধিকার এবং দ্রুততার সঙ্গে বিবেচনা করা হবে।

সভায় সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখা এবং প্রযোজ্য নিয়ন্ত্রক প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়। বাংলাদেশ ব্যাংক দেশের আর্থিক খাতে উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ এবং আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে নিরাপদ ও নিয়মতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ঢাকার ডাক নিউজ/এস

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।