খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

কঠিন লড়াইয়ের পর শক্তি সঞ্চয় লিওনেল স্কালোনির শিষ্যদের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ
কঠিন লড়াইয়ের পর শক্তি সঞ্চয় লিওনেল স্কালোনির শিষ্যদের

বিশেষ প্রতিনিধি: কঠিন লড়াইয়ের পর প্রথম অনুশীলনে বৃষ্টি-বাধায় জিম সেশনেই কাটে মেসিদের অনুশীলন। তাই নিজেদের গুটিয়ে না রেখে জিমেই বিশেষ অনুশীলন সেরে শক্তি সঞ্চারে সময় ব্যয় করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

গতকাল শনিবার আর্জেন্টিনার অফিশিয়াল স্যোশাল প্ল্যাটফর্মে একটি ভিডিও প্রকাশ করে। সেখানে দেখা যায়, দলের প্রাণভোমরা লিওনেল মেসি বিশেষ শারীরিক কসরতে ঘাম ঝরাচ্ছেন।

বিশ্বকাপে গ্রুপ পর্ব বাধা সহজে উতরে যায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আসলে বেগ পেতে হয় রাউন্ড ৩২-এর কেপ ভার্দে বাধা।জয় পেতে রীতিমতো অতিরিক্ত সময় পর্যন্ত যেতে হয় বর্তমান চ্যাম্পিয়নদের। দুই-দুইবার এগিয়ে সমতায় ফেরে নবাগত দল হিসেবে বিশ্বকাপে অংশগ্রহণ করা আফ্রিকার ছোট্ট দেশটি।

এ ছাড়া জুলিয়ানো সিমিওনে, লাওতারো মার্তিনেজ, ইমি মার্তিনেজ, তাগলিয়াফিকো, আলভারেজ, নিকো পাজরা কসরতে ব্যস্ত কঠিন লড়াইয়ের পর শক্তি সঞ্চয়।

৭ জুলাই রাত ১০টায় রাউন্ড ১৬-এ মিসরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। লড়াই হবে আর্জেন্টাইন মেসি বনাম ইজিপসিয়ান মেসির। তাই কঠিন লড়াইয়ের পর শক্তি সঞ্চার করে ফের মাঠে নামতে হবে কোয়ার্টারের লক্ষ্যে।

ঢাকার ডাক নিউজ/এস

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।