খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রাজশাহী বাঘায় ৩৫ বোতল ভারতীয় চকো সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৯:৩৪ অপরাহ্ণ
রাজশাহী বাঘায় ৩৫ বোতল ভারতীয় চকো সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার

রাজশাহী জেলার বাঘা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩৫ বোতল ভারতীয় কোডিনযুক্ত অবৈধ চকো সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

আজ ১৭ জুলাই ২০২৬ খ্রি. ভোর ৪টা ৫০ মিনিটে বাঘা থানাধীন তেঁথুলিয়া বাজারস্থ শ্রী বিন্দাবন কামারের দোকানের সামনে তেঁথুলিয়া থেকে পীরগাছাগামী পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মোঃ শাহাদৎ (৩৬)। সে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার রামপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। তার বর্তমান ঠিকানা এ/পি সাং-২৪০, তেজকুনিপাড়া, তেজগাঁও, ঢাকা।

পুলিশ সূত্রে জানা যায়, বাঘা থানার এসআই (নিরস্ত্র) প্রদ্যুৎ কুমার প্রামানিক সঙ্গীয় ফোর্সসহ গতকাল রাত ৪টা ১০ মিনিট থেকে তেঁতুলিয়া বাজার ও তার সন্নিহিত এলাকায় ওয়ারেন্ট তামিল, মাদক ও চোরাচালান বিরোধী অভিযান ডিউটিতে নিয়োজিত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, মোটরসাইকেল যোগে দুই ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য চকো সিরাপ বিক্রয়ের উদ্দেশ্যে তেঁথুলিয়া থেকে পীরগাছার দিকে যাচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে ভোর ৪টা ৪০ মিনিটে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে মোঃ শাহাদৎকে আটক করা হয় এবং তার পিঠে থাকা কালো রঙের ব্যাগ তল্লাশি করে ৩৫ বোতল ভারতীয় তৈরি কোডিনযুক্ত অবৈধ মাদকদ্রব্য চকো সিরাপ উদ্ধার করা হয়। এসময় অজ্ঞাতনামা অপর এক আসামি সুকৌশলে পালিয়ে যায়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত শাহাদতের বিরুদ্ধে বাঘা থানাসহ ডিএমপি, ঢাকার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি মামলা রুজু করা হয়েছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।