রাজশাহী তানোরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ২ জন গ্রেফতার
রাজশাহীর তানোরে থানা পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত সিআর পরোয়ানাভুক্ত আসামিসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার বিকালে তানোর থানার এসআই মো: মাসউদ আলী’র নেতৃত্বে সঙ্গীয় এসআই মো: হাসমত আলী, এসআই আবু নাঈম এবং এসআই মো: মামুনুর রশিদ ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকার বিভিন্ন স্থানে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, তানোর উপজেলার কালিগঞ্জ গ্রামের মৃত জবেদ মন্ডলের ছেলে মো: আনারুল ইসলাম। তিনি এক বছরের সাজাপ্রাপ্ত সিআর পরোয়ানাভুক্ত আসামি। অপরজন হলেন, একই উপজেলার সাদিপুর গ্রামের মো: শাহজাহান আলীর ছেলে মো: স্বপন আলী (৪২)। তিনি দীর্ঘদিন ধরে পরোয়ানাভুক্ত পলাতক আসামি হিসেবে ছিলেন।
তানোর থানা অফিসার ইন চার্জ মাসুদ পারভেজ জানায়, গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।



আপনার মতামত লিখুন